গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন জয়াবর্ধনে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন জয়াবর্ধনে
ছবি

ছবি সংগৃহীত

আইপিএলের ২০২৭ মৌসুমের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্য দিয়ে মুম্বাইয়ের সঙ্গে তার দীর্ঘ ১০ মৌসুমের পথচলার ইতি ঘটছে। 

তার অধীনে দলটি জিতেছে পাঁচটি আইপিএল শিরোপার তিনটি, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। ২০১৭ সালের আইপিএলের আগে প্রথমবার মুম্বাইয়ের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান জয়াবর্ধনে। ২০২২ মৌসুম পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। 

 

এরপর ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক কার্যক্রম সম্প্রসারিত হলে তাকে পারফরম্যান্স বিভাগের বৈশ্বিক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার এসএ২০, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) দল গড়ে তোলে মুম্বাই। ২০২৪ সালের হতাশাজনক মৌসুমের পর আবারও প্রধান কোচের দায়িত্বে ফেরেন জয়াবর্ধনে। 

২০২৫ সালের আইপিএলের আগে মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হন তিনি। তার অধীনে ওই মৌসুমে কোয়ালিফায়ার-২ পর্যন্ত পৌঁছায় মুম্বাই। তবে ২০২৬ সালের আসরটা ভালো কাটেনি দলটির। 

 

পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা।


জয়াবর্ধনের অবদানের প্রশংসা করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘বছরের পর বছর মুম্বাই ইন্ডিয়ান্সে মাহেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

 

তার শান্ত নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান।’ তিনি আরও বলেন, ‘পুরো মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের পক্ষ থেকে মাহেলাকে তার অসামান্য অবদান ও দীর্ঘদিনের অটল প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই। 

একসঙ্গে কাটানো পথচলা ও তৈরি করা স্মৃতিগুলো আমরা সব সময় মনে রাখব।’ মুম্বাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন জয়াবর্ধনেও। 

বিদায়বেলায় তিনি বলেন, ‘একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। আগামী বছরগুলোতে দলটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’ 

জয়াবর্ধনের বিদায়ের পর আইপিএল ২০২৭-এর জন্য নতুন প্রধান কোচ খুঁজতে হবে মুম্বাইকে। নভেম্বরের মাঝামাঝি খেলোয়াড় ধরে রাখার সময়সীমা (রিটেনশন ডেডলাইন) সামনে রেখে কোচ নিয়োগের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য।

ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!
১৭ অক্টোবর ২০২৬

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা হয়। তবে এই ধারা...

আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ
১৭ অক্টোবর ২০২৬

আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়া...

১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস
১৭ অক্টোবর ২০২৬

১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস

আইপিএলের সঙ্গে চামিন্দা ভাসের সংযোগ ছিল কেবল সেই খেলোয়াড়ি জীবনেই। সেখানেই এবার তিনি শুরু করতে যাচ্ছে...

ইয়ামালকে বিশ্রাম দিতে চান ফ্লিক, তবে এখনই নয়
১৭ অক্টোবর ২০২৬

ইয়ামালকে বিশ্রাম দিতে চান ফ্লিক, তবে এখনই নয়

জাতীয় দল কিংবা ক্লাব, সবখানেই ভীষণ ব্যস্ত সময় কাটছে লামিন ইয়ামালের। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের তাই কি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে