গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৯ এএম ২০২৬
১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস
ছবি

ছবি সংগৃহীত

আইপিএলের সঙ্গে চামিন্দা ভাসের সংযোগ ছিল কেবল সেই খেলোয়াড়ি জীবনেই। সেখানেই এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি এই পেসার। 

 

সামাজিক মাধ্যমে আকর্ষণীয় এক ভিডিওতে শনিবার সকালে দিল্লি ক্যাপিটালস নিশ্চিত করে ভাসকে নিয়োগ দেওয়ার খবর। আইপিএলের প্রথম তিন আসরে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ভাস খেলেছেন ডেকান চার্জার্সে। ততদিনে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। 

 

পরে আরও বছর দুয়েক ক্রিকেট বিশ্বের নানা জায়গায় খেলে ২০১২ সালে কোচিংয়ে নাম লেখান তিনি। কয়েক দফায় শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করার পাশাপাশি নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড দলে কাজ করেছেন, ঘরোয়া ক্রিকেটেও কাজ করেছেন বিভিন্ন সময়ে। আইপিএল কোচিং করাবেন তিনি এবারই প্রথম। 

বছরের পর বছর ধরে আইপিএলে প্রত্যাশিত সাফল্য না পেয়ে আগামী আসরের আগে কোচিং স্টাফ ঢেলো সাজাচ্ছে দিল্লি ক্যাপিটারস। হেমাং বাদানিকে সরিয়ে এর মধ্যেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। 

 

বিশ্বকাপজয়ী তার ইউভরাজ সিংকে আনা হয়েছে সহকারী কোচ ও ব্যাটিং কোচকে। এবার যুক্ত হলেন ভাস। শ্রীলঙ্কার ইতিহাসের সর্বকালের সেরা পেসার ভাস। নিখুঁত লাইন-লেংথ ও দুর্দান্ত সুইং বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। 

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১১ টেস্টে ৩৫৫ উইকেট ও ৩২২ ওয়ানডেতে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি। গড়েছেন অনেক অনেক রেকর্ড। দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হিসেবে অমিত মিশ্র কাজ শুরু করে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। 

তবে সাবেক এই লেগ স্পিনারের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও।

ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!
১৭ অক্টোবর ২০২৬

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা হয়। তবে এই ধারা...

আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ
১৭ অক্টোবর ২০২৬

আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়া...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন জয়াবর্ধনে
১৭ অক্টোবর ২০২৬

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন জয়াবর্ধনে

আইপিএলের ২০২৭ মৌসুমের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। শনিবার (১৭...

ইয়ামালকে বিশ্রাম দিতে চান ফ্লিক, তবে এখনই নয়
১৭ অক্টোবর ২০২৬

ইয়ামালকে বিশ্রাম দিতে চান ফ্লিক, তবে এখনই নয়

জাতীয় দল কিংবা ক্লাব, সবখানেই ভীষণ ব্যস্ত সময় কাটছে লামিন ইয়ামালের। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের তাই কি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে