গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৪৬ এএম ২০২৬
ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
ছবি

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। পরে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি ২৮ বছর বয়সী এই ফুটবলার। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

অ্যাতলেটিকোর মাঠে ম্যাচের শুরুতেই ইউনাইটেডকে গোল হজম করান পাবলো ব্যারিওস। সেই ব্যবধান ধরে রেখে খেলা চলার সময় ৭৪তম মিনিটের পর ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। আদেমোলা লুকমানকে পেছন থেকে ফাউল করায় লাল কার্ড দেখেন ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইউরো। এরপর নাইজেরিয়ান উইঙ্গার লুকমান আরো একটি গোল করে অ্যাতলেটিকোর ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ক্লাবের মালিকপক্ষ ও পরিচালকদের সমালোচনা করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘আমাদের ফুটবল পরিচালকের কাছ থেকে আমি আরও বেশি প্রত্যাশা করি। সত্যি বলতে, আমি এটাই মনে করি। একইসঙ্গে খেলোয়াড় হিসেবেও আমাদের আরো ভালো করতে হবে। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এবং ইউরোপে শিরোপার লড়াইয়ে থাকতে ইউনাইটেডের আরও খেলোয়াড় প্রয়োজন।’

প্রকাশ্যে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করার পর বৃহস্পতিবার মার্টিনেজকে ডেকে পাঠান ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ক্ষমা চান তিনি।

মার্টিনেজ বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই। আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সঙ্গে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি।’

নিজের আবেগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সবাই জানে আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলই আমার জীবনের সবকিছু। ওই হারের কারণে আমি খুব হতাশ ছিলাম, আর সেকারণেই ওই মুহূর্তে আমার যা মনে হয়েছিল তাই প্রকাশ করি, যা হয়তো সঠিক ছিল না এবং তাই আমি ক্ষমা চাই।’

এ ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্টিনেজকে জরিমানা করা হয়েছে।

এর আগে ক্লাবের সমালোচনার অল্প সময়ের ব্যবধানেই প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুবেন আমোরিম। তবে তার অধীনে মাঠের পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল ছন্নছাড়া। ফলে কোচের বিদায়ও অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বর্তমান কোচ মাইকেল ক্যারিকের অধীনে গত মৌসুমের শেষ ভাগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ক্লাবটি। কিন্তু চলতি মৌসুমে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড।

এ কারণে ক্যারিক ও তার খেলোয়াড়দের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। চলতি মৌসুমে সব মিলিয়ে নয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ—উভয় প্রতিযোগিতাতেই দলটির অবস্থান ১৩তম।

এসি/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭ মিনিটের ঝড়ে রেয়াল মাদ্রিদের জয়
১৫ অক্টোবর ২০২৬

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭ মিনিটের ঝড়ে রেয়াল মাদ্রিদের জয়

নির্ধারিত সময়ের তখন কেবল সাত মিনিট বাকি, দুই গোলে পিছিয়ে দল। চোখ রাঙানি দিচ্ছিল হার। সেই মুহূর্তে ঘু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে