গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৪ এএম ২০২৬
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
ছবি

ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। উন্নতি করেছেন লিটন কুমার দাস ও ইবাদত হোসেন। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। 

টেস্ট বোলারদের মধ্যে এখন ৩৮তম স্থানে আছেন হাসান। গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে প্রথমবার ৩৮ নম্বরে ওঠেন ডানহাতি এই পেসার।


আবু ধাবিতে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে তার প্রাপ্তি একটি। এই পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়েছেন হাসান। 

প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি শিকার ধরেন ইবাদত। এতে ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে আছেন এই পেসার। ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। 

 

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে মিরাজের ওপরে আছেন কেবল তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান ১৮তম। আফগানিস্তানের মোহাম্মাদ সালিম (৭২তম) ২১ ধাপ, ইয়ামিন আহমাদজাই (৭৯তম) ছয় ধাপ এবং ইসমাত আলাম (১০০তম) ১৯ ধাপ এগিয়েছেন। 

টেস্টের দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে লিটন কুমার দাস। এতে তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়েছেন, অবস্থান ৯২তম।


এক ধাপ পিছিয়ে ১৮তম স্থানে মুশফিকুর রহিম। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে অভিজ্ঞ ব্যাটসম্যান। তার মতো এক ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে ২১ নম্বরে আছেন অধিনায়ক। অনেকটা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত আফগানিস্তানের টেস্টটি ড্র করার পথে বড় অবদান রাখেন রেহমাত শাহ ও সেদিকউল্লাহ আটাল। 

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করে আফগান অধিনায়ক রেহমাতের উন্নতি ১৩ ধাপ, আছেন ত্রয়োদশ স্থানে। 

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে আটাল এগিয়েছেন ৪১ ধাপ, অবস্থান ৯১তম। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিনে মিরাজ। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রাভিন্দ্রা জাদেজা।

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড
১৪ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড

একটা সময় বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশে বেশ সুনামও কুড়িয়েছেন অ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে