গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৬ এএম ২০২৬
র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি
ছবি

ছবি সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের কয়েকজন। বোলারদের তালিকায় শীর্ষে দশে ঢুকেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। 

 

এশিয়ান গেমসের সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটি করে উইকেট নেন অফ স্পিনার মেহেদি ও বাঁহাতি স্পিনার নাসুম। 

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে স্রেফ ১৯ রান দিয়ে দুই উইকেট নেন মেহেদি। 

সেদিন কোনো শিকার ধরতে পারেননি নাসুম, ২ ওভার করে দেন কেবল ৮ রান। এই পারফরম্যান্সে ১০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন মেহেদি। এই সংস্করণে তার আগের সেরা অবস্থান অষ্টম।

 


তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে আছেন নাসুম। এই সংস্করণে দশম স্থান ছিল তার আগের সেরা অবস্থান। এশিয়ান গেমসের দুই ম্যাচেই একটি করে উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার এখন আছেন ২৬ নম্বরে। 

ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের কেবল তাওহিদ হৃদয়ের উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ৪২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান করে তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৩০তম। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে এখনও তানজিদ হাসান। 

চার ধাপ পিছিয়ে এই ওপেনার যৌথভাবে আছেন ২১তম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩৯তম স্থানে আছেন মেহেদি। তার উপরে নেই বাংলাদেশের কেউ।

ডিসি/আপ্র/০৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল
০৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল

টেস্ট ক্রিকেটের বিশ্ব আসরে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী চক্র থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি...

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
০৭ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভ...

মেরিনোর জোড়া গোলে ক্রোয়াটদের আবার হারাল স্পেন
০৭ অক্টোবর ২০২৬

মেরিনোর জোড়া গোলে ক্রোয়াটদের আবার হারাল স্পেন

টানা ম্যাচ খেলার ক্লান্তির কারণেই কিনা, নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না স্পেন। শুরুতে গোলও হজম করল...

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি
০৭ অক্টোবর ২০২৬

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি

ফুটবল মাঠে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে এবার কি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই