গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

কেন্দ্রীয় চুক্তি: ‘এ’ গ্রেডে থাকছেন তিন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
কেন্দ্রীয় চুক্তি: ‘এ’ গ্রেডে থাকছেন তিন অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

তিন ফরম্যাটে নিয়মিত খেলোয়াড় না থাকায় কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ‘এ+’ ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ‘এ+’ ক্যাটাগরি বাদ পড়লেও ‘এ’ গ্রেডে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্রে জানা গেছে, গত বছর ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন পাঁচজন ক্রিকেটার, এবার সেই সংখ্যা বেড়ে সাত বা তারও বেশি হতে পারে। ইতোমধ্যে ২০২৬ সালের জন্য ২৭ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। যদিও এখনো বোর্ড সভায় তালিকাটি চূড়ান্ত অনুমোদন পায়নি, তবে খুব শিগগিরই অনুমোদন মিলবে বলে আশা করা হচ্ছে। নতুন তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন তিন ফরম্যাটের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তিন অধিনায়কের কারও পারফরম্যান্সই আপ টু দ্য মার্ক নয়। টেস্ট অধিনায়ক শান্ত টি-টোয়েন্টি দলে নেই। খেলছেন দুই ফরম্যাট। সেখানে তার পারফরম্যান্স প্রত্যাশিত নয়।

এছাড়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স গড়পড়তা। টেস্টে ভালো করলেও বাকি ফরম্যাটে ভালো অবস্থানে নেই তারা। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ টেস্ট অধিনায়ক হলেও টি-টোয়েন্টির জন্য বিবেচিত হচ্ছেন না। বাকি দুই ফরম্যাটে মিরাজের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ।

তবুও তাদের উপর আস্থা রেখেই কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই তিন অধিনায়ক ছাড়াও ‘এ’ ক্যাটগারিতে নিশ্চিতভাবে থাকছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। মুশফিক ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলেছেন। এক ফরম্যাটের ক্রিকেট খেলরেও মুশফিককে প্রাপ্য সম্মান দিচ্ছে বিসিবি।

গত বছর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন টেস্ট খেলছেন না। ফলে তাকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া সংক্ষিপ্ত দুই ফরম্যাটে নিয়মিত পারফরম্যান্সের কারণে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমের নামও ‘এ’ ক্যাটাগরিতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘তিন ফরম্যাটে নিয়মিত ক্রিকেটারের অভাবে আমরা এবার ‘এ+’ ক্যাটাগরি রাখছি না।

তবে ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারের সংখ্যা বাড়বে, যা সাতের বেশি হতে পারে। তিন অধিনায়ক যে ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন, সেটি নিশ্চিত। দ্রুত সময়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হবে।’

গত মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল—এ+, এ, বি, সি ও ডি। এবার সেই তালিকা থেকে শুধু ‘এ+’ গ্রেডটি বাদ দেওয়া হচ্ছে। বাকি ক্যাটাগরিগুলো আগের মতোই বহাল থাকবে।

গত বছর ২২ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছিল বিসিবি। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা মাহমুদউল্লাহ এবার আর তালিকায় নেই। তবে বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন।

এ ছাড়া নতুন করে আরও ছয়জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। তারা হলেন—শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এই ক্রিকেটাররা মূলত সি ও ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন।

 

সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তির তালিকা: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

 

ডিসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে