গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

মেসিবিহীন আর্জেন্টিনা একহালি গোল দিয়ে বলিভিয়াকে উড়িয়ে দিলো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:১২ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:২৪ এএম ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা একহালি গোল দিয়ে বলিভিয়াকে উড়িয়ে দিলো
ছবি

ছবি সংগৃহীত

লিওনেল মেসি বিদায় নেবেন। এরই মধ্যে বিদায়ের ঘোষণা দিয়ে ফেলেছেন। তবে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন বলে বেনিনের বিপক্ষে খেলতে অনুরোধ জানিয়েছেন। যে কারণে তিনি খেলবেন সেই বিদায়ী ম্যাচে।

মেসি ছাড়া কেমন হবে আর্জেন্টিনা? এ নিয়ে জ্বল্পনার শেষ নেই। মূলতঃ মেসিছাড়া আর্জেন্টিনা কেমন হতে পারে, তার একটি দারুণ প্রদর্শনী করে দেখালো লাউতারো মার্টিনেজ, নিকো পাজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোরা। কর্দোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে মেসি ছাড়া আর্জেন্টিনার আক্রমনের ধার মোটেও কম ছিল না। সফরকারী বলিভিয়াকে একতরফা ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষের অর্ধেই বেশির ভাগ সময় খেলা হয়েছে। তবে শুরুতে আক্রমণগুলো থেকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্জেন্টিনা।

১৯ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে। দারুণ দলীয় সমন্বয়ের পর লাউতারো মার্তিনেজ নিচু শটে বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ডান পায়ের নেওয়া তার শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না বলিভিয়ার গোলরক্ষকের।

গোলের পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজেকুয়েল পালাসিওসের অসাধারণ পাস থেকে বল পেয়ে বলিভিয়ার গোলরক্ষক এগিয়ে এলে তাকে চিপ করে বল জালে পাঠান কোমোর এই ফরোয়ার্ড। তাতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে। বিরতির পর কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামে দুই দল। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই আর্জেন্টিনার ব্যবধান ৩-০ করেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।

নিকো পাজের নেওয়া দুর্দান্ত কর্নার থেকে হেডে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তার গোলে ম্যাচ কার্যত আর্জেন্টিনার নিয়ন্ত্রণে চলে যায়।

এরপর একসঙ্গে তিনটি পরিবর্তন করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ফ্রাঙ্কো মাসতানতুয়ানো, ভ্যালেন্তিন বারকো ও লিওনার্দো বালের্দি মাঠে নামেন। তারা বদলি হিসেবে আসেন কুটি রোমেরো, নিকো পাজ ও জিয়ানলুকা প্রেতিয়াস্তানির জায়গায়।

এরপর আরো তিনটি পরিবর্তন করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে একুই ফের্নান্দেস, হোসে লোপেস ও সান্তিয়াগো সিমোন মাঠে নামেন। তারা জায়গা নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ ও অগুস্তিন গিয়াইয়ের।

ম্যাচের শেষ দিকে আরো দুটি পরিবর্তন করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে ভ্যালেন্তিন গোমেস মাঠে নামেন লিসান্দ্রো মার্তিনেজের বদলে। একই সময়ে লিওনেল ফ্লোরেস মাঠে আসেন এক্সেকিয়েল পালাসিওসের জায়গায়। এর মধ্য দিয়ে নিজেদের সব পরিবর্তন ব্যবহার করে ফেলে আর্জেন্টিনা।

তবে বদলি হিসেবে নামা হোসে লোপেসই শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন আরো বড় করেন। দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটে বলিভিয়ার জালে বল পাঠিয়ে আর্জেন্টিনার চতুর্থ গোল করেন তিনি।

সম্প্রতি মাঠে নামা ‘ফ্লাকো’ লোপেস সুযোগ বুঝে বল জালে ঠেলে দেন। তার গোলে আর্জেন্টিনার জয় আরো বড় হয়। পুরো ম্যাচেই বলিভিয়ার তুলনায় আর্জেন্টিনাকে অনেক বেশি সংগঠিত ও কার্যকর দেখা গেছে।

লিওনেল মেসির অনুপস্থিতিতে কুটি রোমেরো অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন। আর্জেন্টিনার একাদশে রোমান ভেগা ও জিয়ানলুকা প্রেতিয়াস্তিনির অন্তর্ভুক্তিও ছিল উল্লেখযোগ্য পরিবর্তন।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, কুটি রোমেরো ও হোসে লোপেসের গোলে বলিভিয়ার বিপক্ষে বড় জয় পায় স্কালোনির দল।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচ সেঞ্চুরির রেকর্ডময় ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়
০১ অক্টোবর ২০২৬

পাঁচ সেঞ্চুরির রেকর্ডময় ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়

জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়ানডেতে প্রথমবারের মতো চারশ রান করল ওয়েস্ট ইন্ডিজ।...

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে চান না ক...

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়
৩০ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়

ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে জালের দেখা পেলেন...

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড

আধা ঘণ্টার মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও, প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারল চেকিয়া। কিন্তু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে