গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন রিবাকিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:০৩ এএম ২০২৬
সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন রিবাকিনা
ছবি

এলেনা রিবাকিনা

ম্যাচের শুরুতে সেট হেরে পিছিয়ে পড়লেন আরিনা সাবালেঙ্কা। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ালেন তিনি। তৃতীয় সেটের শুরুরটাও ভালোই হলো তার। কিন্তু এরপর, যেভাবে পাল্টা আক্রমণ করলেন এলেনা রিবাকিনা, তার জবাব পেলেন না সাবালেঙ্কা। 

 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তান তারকা। মেলবোর্নের পার্কের রড লেভার অ্যারেনায় সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে শিরোপা হাসি হাসলেন রিবাকিনা। 

 

এখানে নারী এককের ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা গত বছরও ফাইনালে উঠেছিলেন। কিন্তু হেরে যান ম্যাডিসন কিসের বিপক্ষে। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার দারুণ পারফরম্যান্সে আশাও জাগান নাম্বার ওয়ান তারকা, কোনো সেট না হেরেই উঠে আসেন ফাইনালে। অবশ্য পঞ্চম বাছাই রিবাকিনাও শিরোপা লড়াইয়ে আসেন কোনো সেট না হেরে। 

 

এবং ফাইনালেও শুরুটা অসাধারণ হয় তার।


এরপর, দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর পর, তৃতীয় সেটের শুরুতে একবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। যদিও চাপ ধরে রাখতে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান রিবাকিনা; টানা পাঁচ গেম জিতে লাগাম হাতে নেন তিনি। এক সেট পরও ম্যাচও জিতে যান ২৬ বছর বয়সী তারকা। 

উঁচিয়ে ধরেন ক্যারিয়ারে দ্বিতীয় মেজর ট্রফি। ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা ২০২৩ সালেও মেলবার্ন পার্কের ফাইনালে উঠেছিলেন। তিন সেটের সেই লড়াইয়ে তাকে হারিয়ে দিয়েছিলেন সাবালেঙ্কা। 

প্রায় একই ঢংয়ে প্রতিশোধ নিলেন রাশিয়ায় জন্ম নেওয়া ও ক্যারিয়ার শুরুর করা রিবাকিনা। জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে রিবাকিনার চোখে-মুখে অতি উচ্ছ্বাস ধরা পড়েনি, বরং বেশ শান্তই দেখাচ্ছিল তাকে। পরে মাইক্রোফোন হাতে নিয়ে শুরতেই প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন তিনি। “শব্দ খুঁজে পাচ্ছি না। 

কিন্তু আমি আরিনাকে অভিনন্দন জানাতে চাই। কয়েক বছর ধরে সে দারুণ সাফল্য পেয়েছে এবং আশা করি, একত্রে সামনেও আমরা আরও অনেক ফাইনাল খেলব।” সাবালেঙ্কার কণ্ঠে আর অভিব্যক্তিতে হতাশার প্রকাশ ছিল স্পষ্ট। তবে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। দর্শক ও ভক্ত-সমর্থকদের জানালেন ধন্যবাদ। 

পরে শোনালেন এই মুকুট পুনরুদ্ধারের প্রত্যয়। “সবসময় আমার পাশে থাকার জন্য এবং ফাইনালে আমার পরাজয় সহ্য করার জন্য আমার দলকে ধন্যবাদ। তবে আমরা কিছু জিতিও, তাই চলো দুর্দান্ত কিছুর আশাই করি। 

আশা করি, আগামী বছরের ট্রফি অবশ্যই আমাদের হবে, ঠিক?”

 

 

সানা/মহেদেী/আপ্র/৩১/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শারমি...

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল।...

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!
১৩ অক্টোবর ২০২৬

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!

 রিয়াল মাদ্রিদে থাকার সময় পিএসজির জার্সিতে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এম...

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
১৩ অক্টোবর ২০২৬

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে