গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৮ এএম ২০২৬
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
ছবি

লড়াই করলেও লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল - ছবি সংগৃহীত

দারুণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্য ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় শ্রীলঙ্কা।

তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পয়েন্ট দুই ম্যাচে ২। গ্রুপে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। সেমিফাইনালে যেতে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে বাংলাদেশকে।

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থানেই ছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের বোলাররা দ্রুত ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ২১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের লড়াইকে জমিয়ে দেন মারুফা। সুলতানা খাতুন ও রিতু মনিও একটি করে উইকেট নেন।

একপর্যায়ে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশের জয় তখন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন হার্শিতা সামারাবিক্রমা। চাপের মধ্যেও দারুণ ধৈর্য ধরে ব্যাট করে ৩৭ বলে অপরাজিত ৪৮ রান করেন তিনি।

শেষদিকে হার্শিতাকে যোগ্য সঙ্গ দেন নীলাক্ষিকা সিলভা ও কৌশিনি নুথিয়াঙ্গানা। নীলাক্ষিকা করেন ১৮ রান, কৌশিনি অপরাজিত থাকেন ১১ রানে। তাদের প্রতিরোধেই ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রত্যাশিত গতি পায়নি বাংলাদেশ। দিলোারা আক্তার ২৬ বলে ২৬ রান করে ইনিংসের শুরুটা ভালো করার চেষ্টা করেন। জুয়াইরিয়া ফেরদৌস করেন ১০ বলে ১৪ রান।

এরপর এক প্রান্ত আগলে রাখেন সোবহানা মোস্তারি। ৪১ বলে ৩৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানেই থামে তাদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল চামুদি প্রাবোদা। ২১ রানে ৩ উইকেট নেন তিনি। সুগান্দিকা কুমারি ২২ রানে নেন ২ উইকেট। জবাবে বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার—২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচকে শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছিলেন। 
সানা/আপ্র/৭/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্ব...

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এ...

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের ত...

মেসির পরই হালান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-রোনালদোকে
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির পরই হালান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-রোনালদোকে

নতুন কোচ, নতুন দল, নতুনভাবে সাজানো ম্যানচেস্টার সিটি। বদলে যাওয়া এই দলের মাঝেও গোল করার জায়গায় যেন স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে