গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এশিয়ান গেমসে সেরা দল পাঠাচ্ছে বাংলাদেশ, চমক শান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
এশিয়ান গেমসে সেরা দল পাঠাচ্ছে বাংলাদেশ, চমক শান্ত
ছবি

নাজমুল হোসেন শান্ত

আগের আসরগুলোতে পূর্ণ শক্তির দল না পাঠানোর নীতি থেকে সরে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের এশিয়ান গেমসে দেশের সেরা টি-টোয়েন্টি দলটিই পাঠানো হচ্ছে জাপানে। এই দলে সবচেয়ে চমক জাগানিয়া নাম টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি প্রায় দেড় বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে ছিলেন।

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস নেতৃত্ব দেবেন এশিয়ান গেমসের দলকেও। দলের আরেকটি উল্লেখযোগ্য নাম পেসার হাসান মাহমুদ, যিনি সম্প্রতি ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন। তবে তিনিও সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন প্রায় দেড় বছর আগে।

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়ান গেমস। দশ দলের ছেলেদের ক্রিকেট বিভাগ মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। তবে র‍্যাঙ্কিংয়ের কারণে গ্রুপ পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। সরাসরি কোয়ার্টার-ফাইনালে মাঠে নামবে লিটনের দল, ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হংকং অথবা ওমান।

এবারই প্রথমবারের মতো পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতও। তবে ভারতকে অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ২০১০ সালের এশিয়ান গেমসে সোনা জয়ের সাফল্য পুনরাবৃত্তির লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

তার ভাষায়, “আমরা আসলে সোনার পদক জিততে চাই, এজন্যই মূল দল বেছে নেওয়া। অন্যরা কী করছে, সেটা বড় কথা নয়। এশিয়ান গেমসে বাংলাদেশ একটিই সোনা জিতেছে, সেটি ক্রিকেটেই ২০১০ সালে। এবার একটি সুযোগ হতে পারে। সামনে যদি অলিম্পিকে ক্রিকেট থাকে, তবে এটা একটা প্রস্তুতি হতে পারে।”

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকে এবার তিনটি পরিবর্তন এসেছে। ওই সফরের মাঝপথে চোটে পড়া নাহিদ রানা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে আছেন। এদিকে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাংসপেশির চোটে পড়েছেন আব্দুল গাফফার সাকলাইন। আর লিটন চোট কাটিয়ে ফেরায় দলের বাইরে যেতে হয়েছে কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

এই দলে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা অবশ্য শান্তকে ঘিরেই। সবশেষ বিপিএলে দারুণ ফর্মে ছিলেন তিনি — রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে একটি সেঞ্চুরিসহ ১৩ ম্যাচে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৫৫ রান। তবে সেই বিপিএল শেষ হয়ে গেছে আট মাস আগে, তাই তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শান্তকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক বলেন, “আমরা আসলে সময়ের জন্য অপেক্ষা করছিলাম। মাঝখানে আমাদের অনেক খেলা ছিল। বিপিএলের পর খুব বেশি টি-টোয়েন্টি খেলিনি। একটা ব্যাপার ছিল, টি-টোয়েন্টি দলে কিছু নতুন খেলোয়াড় দেখার দরকার ছিল। আমরা বলেছিলাম, পরবর্তী ছয় মাস কিছু খেলোয়াড় দেখব। বিশ্বকাপের আগে কিছু খেলোয়াড় দেখব, এরপর দেখা বন্ধ হয়ে যাবে। সেখানে যে সুযোগ ছিল তা দেখেছি, সামনে হয়তো আরও দেখব।”

তিনি আরও বলেন, “২০২৮ সালে বিশ্বকাপ, এর আগে টি-টোয়েন্টি সংস্করণে আমাদের খেলা কম। যদি কোনো ক্রিকেটারকে দেখার থাকে, এটাই সুযোগ। এরপর আর দেখার সুযোগ থাকবে না।”

অন্যদিকে হাসান মাহমুদ সম্প্রতি লাল বলের ক্রিকেটে আলো ছড়ানোর পাশাপাশি খেলেছেন দেশের বাইরের দুটি লিগে — লঙ্কা প্রিমিয়ার লিগ ও টি-টোয়েন্টি ব্লাস্টে মোট ছয় ম্যাচে নিয়েছেন নয়টি উইকেট। তাসকিন আহমেদের অনুপস্থিতি হাসানের জন্য সুযোগের দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন হাবিবুল বাশার।

তার কথায়, “হাসান সাদা বলের ক্রিকেটে সবসময় ভালো মানের বোলার। মাঝখানে চোটের কারণে বাইরে ছিল। আর যেহেতু তাসকিন নেই, তাই তাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল। হাসান এখন তিন সংস্করণে খেলতে পুরোপুরি প্রস্তুত।”

এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

 

ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

১৯ বছরের পথচলার ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো
০৩ সেপ্টেম্বর ২০২৬

১৯ বছরের পথচলার ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় দলের হয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানছেন এদিন জেকো। আগামী মা...

জেলে বসেই এমবাপেকে অপহরণের পরিকল্পনা!
০৩ সেপ্টেম্বর ২০২৬

জেলে বসেই এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

ফ্রান্সের কারাগারে বসেই অপহরণ ও ডাকাত চক্র পরিচালনার অভিযোগ উঠেছে ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। তদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে