গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জেলে বসেই এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২২ এএম ২০২৬
জেলে বসেই এমবাপেকে অপহরণের পরিকল্পনা!
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্সের কারাগারে বসেই অপহরণ ও ডাকাত চক্র পরিচালনার অভিযোগ উঠেছে ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, কারাগারে থেকেই স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহযোগীদের বিভিন্ন নির্দেশ দিতেন তিনি। তার মোবাইল ফোন থেকে উদ্ধার করা ২৬ জন সম্ভাব্য টার্গেটের তালিকায় রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপের নামও পাওয়া গেছে।

ফরাসি পুলিশের তৎপরতায় ওই চক্রের পরিকল্পনা ভেস্তে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এমবাপে ছাড়াও তালিকায় ছিলেন আরও কয়েকজন ফুটবলার, সংগীতশিল্পী ও ব্যবসায়ী। সব মিলিয়ে তালিকায় ছিল ২৬ জনের নাম ও তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য।

ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়াঁ’র বরাতে জানা গেছে, সন্দেহভাজন তরুণের নাম ক্লেমঁ এল। স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, মূল ষড়যন্ত্রকারী হিসেবে ১৮ বছর বয়সী ক্লেমঁ এলকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইনে ‘লেস্টার জেড’ নামে পরিচিত ছিলেন ক্লেমঁ। গত ২১ আগস্ট নঁতেরেতে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি এবং তাদের অপহরণের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সশস্ত্র ডাকাতি ও দালালির অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন ক্লেমঁ। তদন্তকারীদের দাবি, কারাগারে থেকেও তিনি চক্রটির কর্মকাণ্ড পরিচালনা করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহার করে সহযোগীদের বিভিন্ন নির্দেশনা দেওয়ার তথ্যও পেয়েছেন তদন্তকারীরা।

গত এপ্রিল মাসে একটি ঘড়ির দোকানে ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ক্লেমঁর অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। তার দুটি মোবাইল ফোন জব্দ করে ২৬ জন ব্যক্তির ঠিকানা ও অন্যান্য তথ্যসংবলিত একটি তালিকা উদ্ধার করা হয়।

তদন্তকারীদের ধারণা, তালিকায় থাকা ব্যক্তিদের অপহরণের পরিকল্পনা করেছিল চক্রটি। তাদের মধ্যে ছিলেন এমবাপেও। ফ্রান্সের জাতীয় দলের অধিনায়ক সম্পর্কে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল চক্রটি। তালিকায় তুরস্ক ও চীনের দুই ব্যবসায়ীর নামও পাওয়া গেছে।

এসি/আপ্র/০৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেসির অবসর, কিংবদন্তিরা কখনো বিদায় নেন না
০২ সেপ্টেম্বর ২০২৬

মেসির অবসর, কিংবদন্তিরা কখনো বিদায় নেন না

অবসরের ঘোষণা

ভুয়া ইনজুরির অভিযোগে ২ বছরের নিষেধাজ্ঞার মুখে ইমাম-উল-হক
০২ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া ইনজুরির অভিযোগে ২ বছরের নিষেধাজ্ঞার মুখে ইমাম-উল-হক

ইংল্যান্ড সফরে অব্যাহত বিপর্যয়ের মধ্যে নতুন করে বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট। &nbsp...

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা
০২ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বো...

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
০২ সেপ্টেম্বর ২০২৬

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

শুরুটা ছিল কঠিন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে