গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪২ এএম ২০২৬
এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের জন্য  লিটন  দাসকে অধিনায়ক এবং তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক করা হয়েছে। ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 


র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের জয়ী দল। এশিয়ান গেমসের দল গঠন করা হয়েছে  অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। ওপেনিংয়ে লিটনের সঙ্গে আছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফ হাসানও। ব্যাটিং বিভাগে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়,  ও ইয়াসির আলী চৌধুরী রয়েছেন। 

 

অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন  সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।


১৫ সদস্যের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ডিসি/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসির অবসর, কিংবদন্তিরা কখনো বিদায় নেন না
০২ সেপ্টেম্বর ২০২৬

মেসির অবসর, কিংবদন্তিরা কখনো বিদায় নেন না

অবসরের ঘোষণা

ভুয়া ইনজুরির অভিযোগে ২ বছরের নিষেধাজ্ঞার মুখে ইমাম-উল-হক
০২ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া ইনজুরির অভিযোগে ২ বছরের নিষেধাজ্ঞার মুখে ইমাম-উল-হক

ইংল্যান্ড সফরে অব্যাহত বিপর্যয়ের মধ্যে নতুন করে বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট। &nbsp...

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
০২ সেপ্টেম্বর ২০২৬

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

শুরুটা ছিল কঠিন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্...

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো
০২ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো

আর্জেন্টিনা ফুটবলে শুরু হতে যাচ্ছে মেসি-পরবর্তী নতুন অধ্যায়। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে