গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

র‌্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
র‌্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
ছবি

ছবি সংগৃহীত

উইমেন’স এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টির বোলারদের তালিকায় উন্নতি করেছেন এই পেসার। আর ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। 

 

মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টির ব্যাটার ও অলরাউন্ডারদের তালিকায় অগ্রগতি হয়েছে স্বর্ণা আক্তারের। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। 

দলের এই জয়ে তিন ওভার বোলিং করে স্রেফ ৬ রান খরচায় দুই উইকেট নিয়ে অবদান রাখেন মারুফা। তাতে দুই ধাপ এগিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান (২০তম)। 

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে গুটিয়ে দেওয়ার পথে ৩ উইকেট নেন নাহিদা আক্তার, তবে দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন বাঁহাতি এই স্পিনার। অন্যদের অবনতিতে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সুলতানা খাতুন। আগের মতোই সবার শীর্ষে ভারতের শ্রী চারানি।


ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাট হাতে একটি ছক্কা ও দুটি চারে ৪২ বলে ৪০ রান করেন সোবহানা। তাতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন তিনি ৩৯তম স্থানে। একটি ছক্কা ও তিনটি চারে ১৮ বলে অপরাজিত ৩১ রান করে এক ধাপ এগিয়েছেন স্বর্ণা আক্তার। 

 

তালিকায় যৌথভাবে ৫৪তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার, দুই ধাপ এগিয়ে আছেন রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে। এখানে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে নিগার সুলতানা। 

ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা বাংলাদেশ অধিনায়ক দুই ধাপ পিছিয়ে আছেন ২২তম স্থানে। ব্যাটারদের মধ্যে চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি। র‌্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। 

 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন তিনি। ৯ উইকেটে জেতা ম্যাচটিতে এক উইকেট নিয়েছেন আতাপাত্তু। এতে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৩৩ নম্বরে তিনি, রেটিং পয়েন্ট ৫২২। আর অলরাউন্ডারদের মধ্যে ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তিনে এই ক্রিকেটার।

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই