গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

দুই দশকের বন্ধন ছিন্ন, শেফিল্ডে পাকাপাকি হামজা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৫ এএম ২০২৬
দুই দশকের বন্ধন ছিন্ন, শেফিল্ডে পাকাপাকি হামজা
ছবি

ছবি সংগৃহীত

শৈশবের ক্লাব লেস্টার সিটির সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে অবশেষে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। রোববার লেস্টার সিটি নিজেদের এই তারকা খেলোয়াড়ের দলবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। 

মাত্র আট বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। এরপর ক্লাবটির যুব দল হয়ে ধাপে ধাপে মূল দলে জায়গা করে নেন তিনি।


প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন এই দল থেকে ধারে বার্টন অ্যালবিওন ও ওয়াটফোর্ডের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার। ধারের চুক্তির অংশ হিসেবেই ২০২৪-২৫ মৌসুমে তিনি খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডেও। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলা এই দলটিতেই পাকাপাকিভাবে যোগ দিচ্ছেন তিনি। 

নিজেদের বিবৃতিতে হামজার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে লেস্টার সিটি। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, লেস্টার সিটির হয়ে দীর্ঘ ২১ বছরের যাত্রা শেষে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী। এর আগেও ধারের ভিত্তিতে ব্লেডসখ্যাত শেফিল্ডের হয়ে খেলেছেন তিনি, দলটির হয়ে ২০২৪-২৫ মৌসুমে খেলেছিলেন সর্বমোট ১৬টি ম্যাচ। বিবৃতিতে হামজাকে শুভকামনাও জানায় লেস্টার সিটি।


লেস্টার সিটির জার্সিতে সবমিলিয়ে ১৬৫টি ম্যাচ খেলেছেন হামজা। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন ২০২১ সালের এফএ কাপ এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নশিপ শিরোপা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার এর আগে খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলেও। 

তবে পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলে নিজের মায়ের দেশ বাংলাদেশকেই বেছে নেন তিনি। ২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে হামজার, ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচের মধ্য দিয়ে। এরপর থেকে লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে মোট ১০টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ চান তামিম
৩১ আগস্ট ২০২৬

নতুন সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ চান তামিম

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তাবিত ক্রিকেট সিরিজটি পূর্বনির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব না হলেও এই...

চীনে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের
৩১ আগস্ট ২০২৬

চীনে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের

আগামী ৪ সেপ্টেম্বর থেকে চীনের মকিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এই...

এশিয়ান গেমসের দল ঘোষণা, সাফজয়ী চার ফুটবলার বাদ
৩১ আগস্ট ২০২৬

এশিয়ান গেমসের দল ঘোষণা, সাফজয়ী চার ফুটবলার বাদ

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা...

লাল বলেও রেকর্ড, ৫৭ বছরের পুরনো কীর্তি ভাঙলেন সুরিয়াভানশি
৩১ আগস্ট ২০২৬

লাল বলেও রেকর্ড, ৫৭ বছরের পুরনো কীর্তি ভাঙলেন সুরিয়াভানশি

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন বৈভাব সুরিয়াভানশি। তবে অল্পে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই