গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০২ এএম ২০২৬
ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী
ছবি

ছবি সংগৃহীত

কনফেডারেশনগুলোতে আর্থিক কেলেঙ্কারি নিয়ে বিস্তৃত তদন্তের পর অভিযুক্ত করা হয়েছিল আর্জেন্টাইন দুজন ক্রীড়া বিপণন কর্মকর্তাকে। বিচার এড়াতে মার্কিন কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে এবার তারা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস সম্পর্কে বাবা-ছেলে।

ফিফার কাছ থেকে লাভজনক সম্প্রচারস্বত্ব পেতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা তারা স্বীকার করেছেন। এর আগে তাদের যখন অভিযুক্ত করা হয়েছিল তখন উত্তর-দক্ষিণ আমেরিকার ফুটবলাঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। এক দশকেরও বেশি সময় পর হার মেনে জিনকিস বাবা-ছেলে নিজেদের অপরাধ স্বীকার করলেন।

এর আগে তদন্তের অংশ হিসেবে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে একাধিক গ্রেফতার, বিচার, দোষ স্বীকার এবং সাজা হওয়ার ঘটনা ঘটে। একটি মূলতবি অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) অধীনে যুক্তরাষ্ট্র জিনকিসদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে নেবে।

তারা ফিফা, কনক্যাকাফ ও কনমেবলকে প্রতারিত করার একটি পরিকল্পনা প্রণয়নের কথা স্বীকার করেছেন। চুক্তির অংশ হিসেবে তাদের পাঁচ কোটি ডলার বাজেয়াপ্ত করার বিষয়েও সম্মতি দিয়েছেন এই বাবা-ছেলে। আদালতের নথিতে বলা হয়, আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক জিনকিসরা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো ম্যাচের সম্প্রচারস্বত্ব পেতে ঘুষের আশ্রয় নেন।

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো: টাইগার বোলিং কোচ
২৯ আগস্ট ২০২৬

টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো: টাইগার বোলিং কোচ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ফেরার পর বিমানবন্দরে তাদের শুভেচ্...

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
২৮ আগস্ট ২০২৬

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সব ঠিক থাকলে আজকের দিনেই তথা ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বর...

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
২৭ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার

বাংলাদেশ অ-২০ ফুটবল দল আজ রাতে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তান রওনা হবে। দেশ ছাড়ার...

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত
২৭ আগস্ট ২০২৬

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত

বাবার পথ ধরে ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে যে সম্ভাবনাময় হয়ে উঠছেন সেটি আগেই টের পাওয়া যাচ্ছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে