গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০০ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর এবার সেই সম্ভাবনা আরো জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।

রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে ব্রাজিলের প্রতিনিধি দল। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল দল।

আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর ব্যস্ততা শেষে ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা বলা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ব্রাজিলের প্রস্তাবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের ফাইনাল হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে টুর্নামেন্টের সূচি ও জাতীয় দলের প্রস্তুতি বিবেচনায় নিয়েই ব্রাজিলের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাফুফেকে।

এদিকে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ আয়োজনের জন্যই ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

ভারত সফরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। ফলে অক্টোবরের সম্ভাব্য ম্যাচটি বাস্তবে রূপ নিলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি হবে বিশেষ এক উপলক্ষ।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ সময় পর আবারো বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি কোনো দলকে ঢাকায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের জাতীয় দলের সূচি ও অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লম্বা চুল কেটে নতুন রূপে হালান্ড
২৪ আগস্ট ২০২৬

লম্বা চুল কেটে নতুন রূপে হালান্ড

নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগে নিজের চেহারায় বড় পরিবর্তন এনেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার...

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের প্রথমবার ছয়ে বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের প্রথমবার ছয়ে বাংলাদেশ

ম্যাকাই টেস্টে বড় ব্যবধানে হারলেও ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরবময় স্মৃতি মলিন হয়ে যায়নি।...

দুই দিনে জয়ের নেপথ্যে যে পরিবর্তনের কথা বললেন কামিন্স
২৩ আগস্ট ২০২৬

দুই দিনে জয়ের নেপথ্যে যে পরিবর্তনের কথা বললেন কামিন্স

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটের বড় ব্যবধানে হারের লজ্জা পাওয়ার পর ম্যাকাইয়ে নিজেদের চে...

ইউএস ওপেনে জুটি বাঁধছেন আলকারাস ও সেরেনা
২৩ আগস্ট ২০২৬

ইউএস ওপেনে জুটি বাঁধছেন আলকারাস ও সেরেনা

আসন্ন ইউএস ওপেনে টেনিসপ্রেমীদের জন্য এক অভাবনীয় চমক নিয়ে হাজির হচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা। টুর্ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে