গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ

ইস্ট বেঙ্গলের বিপক্ষে হেরে শুরু মনিকা-রুপনাদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০৯ এএম ২০২৬
ইস্ট বেঙ্গলের বিপক্ষে হেরে শুরু মনিকা-রুপনাদের
ছবি

ছবি সংগৃহীত

ইস্ট বেঙ্গলের বিদেশিদের আটকে রাখার যে পরিকল্পনা ছিল, তা রক্ষণে অনুবাদ করতে পারলেন না আফঈদা খন্দকার-শিউলি আজিমরা। 

 

মনিকা চাকমা-মারিয়া মান্ডারা পারলেন না মাঝমাঠের দখল নিতে। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়র-তহুরা খাতুনরাও থাকলেন বিবর্ণ হয়ে। ভারতের দলটির বিপক্ষে বড় ব্যবধানে হেরে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে শুরু করল রাজশাহী স্টার্স। 

 

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে হেরেছে রাজশাহী স্টার্স। প্রথমার্ধেই তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়া গোলাম রব্বানী ছোটনের দল দ্বিতীয়ার্ধেও পারেনি কোনো চ্যালেঞ্জ জানাতে। ইস্ট বেঙ্গলের জয়ে দুই গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। 

একটি করে গোল আস্তাম ওরাওন ও সৌমিয়া গুগুলোথের। নবম মিনিটে সফল স্পট কিকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে নেন আনোকি। ২৫তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। 

মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নেন ওরাওন, ছুটে গেলেও তাকে আটকাতে পারেননি শাহেদা আক্তার রিপা। ঠাণ্ডা মাথায় শটে রুপনাকে পরাস্ত করেন ওরাওন।

 


৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ে। 

রাজশাহী স্টার্সের নেপালি ডিফেন্ডার বিমলা বিকে বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি। ডান দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো ক্রস জালে জড়িয়ে দেন আনোকি। 

 

দুটি উইমেন’স সাফ জয়ী গোলকিপার রুপনা চাকমা ৭১তম মিনিটে পরাস্ত হন আবারও। 

 

গুগুলোথের শট তার হাত গলে বেরিয়ে জালে জড়ায়। তাতে প্রথমবারের এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামার রোমাঞ্চ রাজশাহী স্টার্সের জন্য বড় হরের বিষাদে রূপ নেয়। 

 

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টার্স।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
২২ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ৪১ রানের ব্যবধ...

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি
২১ অক্টোবর ২০২৬

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

জাতীয় দলের হয়ে সবশেষ খেলার পর পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। বারবার উপেক্ষিত হলেও ভারতের প্রতিনিধিত...

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
২১ অক্টোবর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল পিএসজি। জোয়ান গার্সিয়ার দারুণ সব সেভের মাঝেই এগিয়ে গেল তারা।...

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক
২১ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক

চোটাক্রান্ত অ্যান্টোয়ান সেমেনিও ও আর্লিং হলান্ডের শূন্যতা বুঝতেই দিলেন না ফিল ফোডেন। দারুণ এক হ্যাটট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে