গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দৈনিক কালবেলার প্রতিবেদনে দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? আলোচনার শীর্ষে মির্জা ফখরুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:০৯ এএম ২০২৬
পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? আলোচনার শীর্ষে মির্জা ফখরুল
ছবি

কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম -ছবি সংগৃহীত

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।

দৈনিক কালবেলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা এবং ভারসাম্যপূর্ণ নেতৃত্বের কারণে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে রাষ্ট্রপতি পদে নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা বক্তব্য প্রকাশ করা হয়নি।

কালবেলার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দলের কঠিন সময়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলীয় কর্মসূচি পরিচালনা, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষায় তার ভূমিকার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যিনি রাষ্ট্রের সাংবিধানিক মর্যাদা রক্ষা, সংকট মোকাবিলা এবং বিভিন্ন পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। এ বিবেচনায় মির্জা ফখরুলের নাম আলোচনায় এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদটি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে একটি সাংবিধানিক দায়িত্ব। তাই এ পদে এমন ব্যক্তির প্রয়োজন, যার রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, প্রজ্ঞা এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবিধানিক প্রক্রিয়াও শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের কর্মকর্তারা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও রাষ্ট্রপতি পদে কে আসছেন, তা নির্ভর করছে সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত ও সাংবিধানিক প্রক্রিয়ার ওপর। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বর্তমানে আলোচনার কেন্দ্রে থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে
১১ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে

পরিবার পেলো যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ
০৮ সেপ্টেম্বর ২০২৬

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ

মৃত্যুদণ্ড কমে সাজা ১০ বছর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা
০৪ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা

জাতিসংঘের প্রতিবেদন

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

রাত কাটছে রাস্তায়

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে