গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না: আখতার হোসেন
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার ঠেকানো যাবে না। রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান চিরস্থায়ী নয়। যতক্ষণ কেউ রাষ্ট্রপতির দায়িত্বে থাকেন, ততক্ষণ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু দায়িত্ব শেষ হওয়ার পর তাকে গ্রেফতার কোনো আইনি বাধা নেই।’

রোববার (২৬ জুলাই) রাত ৮টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ হাসিনাকে সরিয়ে দিয়ে অন্য কেউ এসে আবার হাসিনাগিরি করবে এ জন্য চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। মানুষ একটি মৌলিক পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিএনপিও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। হয়তো তারা স্বতঃস্ফূর্তভাবে নয়, বরং জনগণের মনোভাব বিবেচনায় সেই অবস্থান নেয়। কিন্তু ক্ষমতায় আসার পরই তারা গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা জানাল, বর্তমান সংবিধানে নাকি নতুন সংবিধান প্রণয়নের সুযোগ নেই।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, একটি সংবিধান সংশোধন কমিটি গঠন জাতির সঙ্গে প্রতারণার শামিল। জনগণ চেয়েছিল নতুন ভিত্তি, নতুন কাঠামো ও নতুন দর্শনের আলোকে একটি নতুন সংবিধান। কিন্তু তা না করে আবারো কেবল কাটাছেঁড়ার পথে যাওয়া হয়েছে। এতে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেখানে সংশোধিত সংবিধান আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে। ফলে জনগণের সব আকাঙ্ক্ষাই ভেস্তে যেতে পারে। এমন নীলনকশার পথে বাংলাদেশকে যেতে দেওয়া যায় না।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সংবিধানের দোহাই দিয়ে একজন স্বৈরাচারের সহযোগী, অর্থ পাচারকারী, ব্যাংক লুট ও দখলের সঙ্গে জড়িত এবং গণহত্যার সহযোগী সাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু নিজেও বলেছেন, যারা তাকে গ্রেফতারের কথা বলছেন তারা যেন সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, রাষ্ট্রপতিকে গ্রেফতার করা যায় না। কিন্তু আমরা বলতে চাই, সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরও কি তিনি রাষ্ট্রপতি আছেন? বর্তমানে তো দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মাননীয় স্পিকার। আমরা বর্তমান দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গ্রেফতারের কথা বলছি না। আমরা বলছি, যিনি আর রাষ্ট্রপতির দায়িত্বে নেই, তাকে গ্রেফতার ৫১ অনুচ্ছেদ কোনো সুরক্ষা দেয় না।

অতীতের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়ার ছয় দিনের মাথায় গ্রেপ্তার হয়েছিলেন। অতীতের যদি নজির থাকে, সেই নজির থাকা শর্তেও এমন ধরনের কথা বলা মূর্খতার সামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে, এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল, তাদের সব থেকে বড় দোসর ছিল এই সাহাবুদ্দিন চুপ্পু।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছেও গিয়েছিল কোটা ইস্যুর সমাধানের জন্য। কিন্তু রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেননি। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার ঠেকানো যাবে না। তার ক্ষেত্রে ওই অনুচ্ছেদের কোনো আইনি সুরক্ষা আর অবশিষ্ট নেই।

পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক আহসান শুভ্র, যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জাতীয় নারীশক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক আচরণ গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম
২৫ অক্টোবর ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক আচরণ গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক আচরণ ও শিশু নিপীড়ন যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়াও সমর...

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরিতে সরকারের প্রতি আহ্বান আনিসুলের
২৪ অক্টোবর ২০২৬

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরিতে সরকারের প্রতি আহ্বান আনিসুলের

অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপ...

ফুটপাত দখল করে দোকান বসালেই মালামাল জব্দ, হবে মামলা
২৪ অক্টোবর ২০২৬

ফুটপাত দখল করে দোকান বসালেই মালামাল জব্দ, হবে মামলা

রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা দায়ের এবং মালামাল জব্দ করা হবে বলে কঠোর...

শয়নকক্ষ থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা দেহ উদ্ধার
২৩ অক্টোবর ২০২৬

শয়নকক্ষ থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা দেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুব ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে