গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিখোঁজ শিবির নেতাকে উদ্ধারের দাবি জানালেন আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
নিখোঁজ শিবির নেতাকে উদ্ধারের দাবি জানালেন আমির
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিখোঁজ শিবির নেতাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি প্রশ্ন রেখে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?”

জামায়াত আমির অবিলম্বে জিসান আহমেদকে উদ্ধার করে তাঁর স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সানা/কেএমএএ/আপ্র/১২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

গণভোটের রায় না মানলে নতুন সংকট
০২ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় না মানলে নতুন সংকট

ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির

সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
০১ সেপ্টেম্বর ২০২৬

সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

সপ্তাহখানেকের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহু...

৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে জবাবদিহিমূলক রাষ্ট্রের অঙ্গীকার
০১ সেপ্টেম্বর ২০২৬

৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে জবাবদিহিমূলক রাষ্ট্রের অঙ্গীকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। ১৯৭৮ সাল...

সাত বছর পর বদলে গেল ডাকসুর জিএস পদ, রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা
০১ সেপ্টেম্বর ২০২৬

সাত বছর পর বদলে গেল ডাকসুর জিএস পদ, রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনের সাত বছর পাঁচ মাস পর সাধারণ সম্পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে