গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচন কমিশন ভবনে সেলিমা রহমান

প্রবীণ-নবীনের সমন্বিত দল সংসদে শক্তিশালী ভূমিকা রাখবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:১৪ এএম ২০২৬
প্রবীণ-নবীনের সমন্বিত দল সংসদে শক্তিশালী ভূমিকা রাখবে
ছবি

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সেলিমা রহমান -ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিএনপির এবারের মনোনয়নপ্রক্রিয়া অত্যন্ত সুচিন্তিতভাবে করা হয়েছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে। এই সমন্বিত দলটি সংসদে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আশা করেন তিনি।

মনোনয়নপ্রক্রিয়ার সফলতার জন্য সেলিমা রহমান দলীয় নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমরা এ জন্য আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

মনোনয়ন জমা দেওয়া শেষে আরেক প্রার্থী সানসিলা জেবরিন (প্রিয়াঙ্কা) বলেন, তিনি সংসদে গিয়ে নারী অধিকার ও দেশের স্বাস্থ্য খাতে ভূমিকা রাখতে চান। নারী জাগরণ, স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সানসিলা জেবরিন শেরপুর-১ আসনে প্রার্থী ছিলেন। তিনি শেরপুর সদরের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সেখানে হাসপাতাল, রেললাইন, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন-কিছুই নেই। যে সদর হাসপাতালটা আছে, সেটাও বেহাল। তিনি আরো জানান, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর প্রথম কাজ হবে নির্বাচনী প্রচারে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা এবং শেরপুর সদরকে নতুন করে গুছিয়ে মানুষের মুখে হাসি ফোটানো।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেন, দেশে নারীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বুলিং বেড়ে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভালো পরিবারের নারীরা রাজনীতিতে আসবেন না।

সকাল থেকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেন ১১ দলের মনোনীত নারী প্রার্থীরাও।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বল...

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ
০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে