গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:০৩ এএম ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং ব্যক্তিগতভাবে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের সময় বিকেল ৪টায় শেষ হয়েছে। আমরা বিএনপি জোট থেকে ৩৬টি ও জামায়াত জোট থেকে ১৩টি মনোনয়নপত্র পেয়েছি।

তিনি জানান, এছাড়া স্বতন্ত্র মোর্চা থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। ওই প্রার্থীর নাম সুলতানা জেসমিন। এর বাইরে আরো তিনজনের মনোনয়নপত্র পেয়েছি। তারা হলেন-শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। উনারা নিজেদের মতো করে জমা দিয়েছেন। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।

মঈন উদ্দীন খান বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই হবে। এরপর বাছাইয়ের বিরুদ্ধে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিশনে আপিল করা যাবে। কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ হবে ১২ মে।

জাতীয় নির্বাচনে একজন প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সংরক্ষিত নারী আসনের প্রার্থীর ক্ষেত্রেও একই কি না এবং কেউ যদি সরকারি কোনো পদে থাকেন বা সরকারি কোনো কর্মকর্তা হন কতদিন পর তিনি নির্বাচন করতে পারবেন-এমন প্রশ্নে মঈন উদ্দীন খান বলেন, আমরা ডকুমেন্ট দেখে ডিসিশন দেবো। মনোনয়নপত্র যাচাই-বাছাই করবো। কারণ, নিয়ম হচ্ছে-মনোনয়নপত্র দেখার পর ডিসিশন দিতে হয়।

বিধি বা আইনটা কী-এমন প্রশ্নে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) যেভাবে বলা আছে এখানে সেটাই প্রযোজ্য।

অন্য এক প্রশ্নে তিনি বলেন, জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের মনোনয়নপত্র বাছাই ২২ এপ্রিল আর পরদিন ২৩ এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে। জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে হিসাবে, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে। প্রার্থীর সংখ্যা বেশি না হলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সানা/আপ্র/২১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বল...

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ
০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে