গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

বিএনপি আজকে রাবণ হয়ে গিয়েছে: নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
বিএনপি আজকে রাবণ হয়ে গিয়েছে: নাহিদ ইসলাম
ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে ১৬ বছর বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও ক্ষমতায় আসার পর দলটি গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।’

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের এ অনুষ্ঠানে নাহিদ ছিলেন বিশেষ অতিথি।

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান বিএনপির সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। ৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে।’ তিনি বলেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার অঙ্গীকার থাকলেও বিএনপি সেই ওয়াদা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি খুব ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র, শ্রমিক, জনতাকে ওয়াদা দিয়ে, তাঁদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরও অচিরেই ভোগ করতে হবে।

শুধু জাতীয় সংসদ নয়, এবার রাজপথে গণ-আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রাজপথের গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই আমরা বর্তমান সরকারকে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি নিশ্চিত করতে বাধ্য করব।’

সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য বা জাতীয় সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে।
সানা/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
২২ জুলাই ২০২৬

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা

নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান...

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়
২২ জুলাই ২০২৬

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের...

যমুনার বৈঠকে শরিকদের ঐক্য, মর্যাদা ও অংশীদারত্বের প্রত্যাশা
২১ জুলাই ২০২৬

যমুনার বৈঠকে শরিকদের ঐক্য, মর্যাদা ও অংশীদারত্বের প্রত্যাশা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত যুগপৎ...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে