গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

নতুন সরকারের শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩২ এএম ২০২৬
নতুন সরকারের শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী
ছবি

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে ছোটোখাটো কিছু ঘটনা ঘটছে। তবে নতুন সরকারের শপথ দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

এ্যানী বলেন, সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না- এমন শর্তের বিষয়ে বিএনপির অবস্থান কী হবে, তা শপথের আগেই দল স্পষ্ট করবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনি সমন্বয় করছেন। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি চলছে।

এ প্রসঙ্গে এ্যানী আরো জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসি/আপ্র/১৬/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

অপরাধ দমনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
২১ অক্টোবর ২০২৬

অপরাধ দমনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

জনদুর্ভোগ নিরসন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত ব...

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
১৮ অক্টোবর ২০২৬

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

বিরোধী দল সরকারের পতন নয়, বরং সরকারের সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জা...

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ
১৮ অক্টোবর ২০২৬

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিবিদেরা নিজেদে...

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই