গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৩৮ এএম ২০২৬
ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) অন্তর্গত ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি পথসভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

তারেক রহমান বলেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, এটি নির্বাচনি পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করবো না।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করা হবে, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে, যাতে সবাই নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে।

তারেক রহমান আরো বলেন, ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। 

বক্তব্যের শেষে আবারো ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারম্যান।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

অপরাধ দমনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
২১ অক্টোবর ২০২৬

অপরাধ দমনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

জনদুর্ভোগ নিরসন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত ব...

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
১৮ অক্টোবর ২০২৬

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

বিরোধী দল সরকারের পতন নয়, বরং সরকারের সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জা...

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ
১৮ অক্টোবর ২০২৬

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিবিদেরা নিজেদে...

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই