গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:০৭ এএম ২০২৬
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখানো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর হারানো গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে। বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না এবং সেনাবাহিনীর জন্য ওয়ান রেঙ্ক ওয়ান পেনশন চালু করবে বিএনপি।

বিএনপির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন জিয়াউর রহমান। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীর সকল দাবি দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে সচেতন হবে, কিন্তু রাজনীতির চাদরে যাতে আচ্ছাদিত না হয় সে বিষয়ে সেনাবাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকা জরুরি। 

বিএনপির চেয়ারম্যান বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত। দিনটিকে জাতীয় শোক দিবস বা সেনা দিবস করার পরিকল্পনা রয়েছে আমাদের। বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে বাহিনীটিকে।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের কবলে পড়ার পর স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি সব সময় স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তি।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ‘জ্বালানির অপচয়’ ও ‘জনগণের ভোগান্তির’ কারণ হিসেবে মন্তব্য করেছেন ম...

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন
০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকলেও জাতীয় সংসদ ও বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ আছে—এমন মন্তব্য ক...

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে