গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সহ্য করছি, ধৈর্য্যের বাঁধ ভাঙবেন না: মির্জা আব্বাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:২৯ এএম ২০২৬
সহ্য করছি, ধৈর্য্যের বাঁধ ভাঙবেন না: মির্জা আব্বাস
ছবি

ছবি সংগৃহীত

আমি অনেক সহ্য করছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন চাই। কারণ, এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে। এটি কেউ দান করেনি। অনেক ছেলেপেলে মনে করেন ২৪ এর জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর আমরা কি করেছি। আমরা বরং তাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। সবার সমর্থনেই চব্বিশের সুফল এসেছে।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত পোলিং এজেন্টরা স্থান ত্যাগ করবে না। কারণ, ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা তা সফল হতে দেবো না।’
তিনি আরো বলেন, ইসি বলেছে, নির্বাচনের ফল প্রকাশ করতে নাকি তিনদিন লাগবে। তারা কাকে জেতাতে এমনটি বলছেন। ১২ ঘণ্টার বেশি দেরি হলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। ভোটের ফলাফল ঘোষণায় সময় ক্ষেপণ মেনে নেওয়া হবে না।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কারণ সেদিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা আছে। নির্বাচনের দিনের জন্য একটি দল ৪০ লাখ বোরকা বানিয়েছে বলে শোনা যাচ্ছে।’  

তিনি বলেন, ‘কিছু ছেলেপেলে আছে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ, লম্বা লম্বা কথা বলে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কি না তার খবর নেই আমার নাম নিয়ে শুরু করে। কাজ নাই মির্জা আব্বাসকে বকা দেওয়া ছাড়া। এলাকার মানুষ আমাকে চেনে, ব্যবসায়ীরা আমাকে চেনে, ঢাকা-৮ ব্যবসায়ী জোন, ওই বিশেষ ব্যক্তি ছাড়া অন্য কেউ বলতে পারবে না মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পেরেছে। শেখ হাসিনার হাত থেকে যেমন দেশকে রক্ষা করা হয়েছে সেরকম এসব অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’


এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বল...

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ
০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে