গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যৌন হুমকি পাচ্ছেন মেঘনা আলম, প্রচারণা স্থগিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৯ এএম ২০২৬
যৌন হুমকি পাচ্ছেন মেঘনা আলম, প্রচারণা স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনের নারী প্রার্থী ও গণঅধিকার পরিষদের মডেল মেঘনা আলম নিরাপত্তা হুমকি ও বিভিন্ন হয়রানির কারণে নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতি নিয়েছেন। তাঁর নির্বাচনী প্রচারণা টিমের বিশ্বস্ত সূত্রের মতে, সরকারি নিরাপত্তা না পাওয়ার কারণে কার্যত হিংস্র পরিবেশে তিনি বাধ্য হয়েছেন প্রচারণা স্থগিত করতে।

সরকারের পূর্ব ঘোষণার অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের গানম্যান দিয়ে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু ঢাকা-৮ এর একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম এখনও কোনো সরকারি নিরাপত্তা পাননি। এতে প্রশ্ন উঠেছে, সরকারি প্রতিশ্রুতি বাস্তবিক কি, নাকি কেবল প্রতিশ্রুতির ধোঁকা।

নির্বাচনী প্রচারণার সময় মেঘনা আলমের নারী কর্মীদের উপর লেজার লাইট ব্যবহার করে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। গানম্যান না থাকায় নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে প্রার্থী ও তাঁর কর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপির ওপর দায় চাপাচ্ছে, ডিএমপি নির্বাচন কমিশনের দিকে দেখাচ্ছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে দেখবে বলে জানাচ্ছেন। লিখিত আবেদন সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি।

একই সঙ্গে অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতারা সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছেন মেঘনা আলমকে। এ বিষয়ে দায়িত্বশীল নেতাদের ট্যাগ করার পরও কোনো প্রতিক্রিয়া নেই। একই সময়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এআই-ভিত্তিক অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানো হচ্ছে, যা আইন ও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

মেঘনা আলম জানিয়েছেন, তিনি মিস বাংলাদেশ হিসেবে জীবন বেছে নিতে পারতেন। তবে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকে। তিনি হতে চান অবহেলিত নারী ও পুরুষের কণ্ঠস্বর। নারী প্রার্থীদের অনলাইন ও অফলাইন হয়রানি থেকে রক্ষা করতে তিনি গড়েছেন সাইবার নিরাপত্তা সেল ও আইনি সহায়তা সেল।

প্রার্থী আরও জানিয়েছেন, সংসদে নির্বাচিত হলে শত শত মিথ্যা মামলার শিকার নিরীহ মানুষকে মুক্ত করার জন্য লড়বেন এবং রাষ্ট্রীয় ব্যর্থতার শিকার সকল মানুষের বিচারের দাবি তুলে ধরবেন। তার নিরাপদ ও নারীবান্ধব ঢাকা-৮ গঠনের স্বপ্নকে অঙ্কুরে দমিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গানম্যান না দেওয়া ও হিংস্র পরিবেশের মুখোমুখি করা এই আচরণ কেবল একজন প্রার্থীর নয়, নারীর রাজনৈতিক অংশগ্রহণের বিরুদ্ধেও একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বল...

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ
০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে