গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না, বললেন জামায়াতের আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না, বললেন জামায়াতের আমির
ছবি

বুধবার রাজধানীর মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশে বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান -ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নারী কর্মী–সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, যাঁরা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন; ক্ষমা চান। আল্লাহ মাফ করে দেবেন।

অন্যথায় জামায়াত নেতা-কর্মীরা বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমির আরো বলেন, ‘মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব। যেকোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশা আল্লাহ রক্ষা করব। অপশন দুইটা-একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা। আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা।’

এ সময় শফিকুর রহমান বলেন, ‘আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, পিতৃতান্ত্রিকতাও চাই না। আমরা একটা মানবিক সমাজ চাই। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ, কোনো বিভাজন চাই না-ধর্মেও চাই না, বর্ণে চাই না। আমরা কোনো জেন্ডারেও বৈষম্য চাই না।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘১২ তারিখে (ফেব্রুয়ারি) দুটি ভোট। একটা হচ্ছে “হ্যাঁ” ভোট (গণভোট)। “হ্যাঁ” মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, “হ্যাঁ” মানে আজাদি। “হ্যাঁ” মানে ফ্যাসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা। ইনশা আল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে “হ্যাঁ”।’

দ্বিতীয় ভোট (দলের প্রতীকে) ন্যায় ও ইনসাফের পক্ষে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন ৫ আগস্ট ২০২৪ সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার-আচরণ কেমন, সেটা আপনাদের সবার সামনে পরিষ্কার। এখানে যাদের সুনীতির ওপর পাব, যাদের ওপর আস্থা রাখতে পারব, ইনশা আল্লাহ ১২ তারিখের ভোট তাদের পক্ষে হবে।’

সানা/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ‘জ্বালানির অপচয়’ ও ‘জনগণের ভোগান্তির’ কারণ হিসেবে মন্তব্য করেছেন ম...

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন
০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকলেও জাতীয় সংসদ ও বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ আছে—এমন মন্তব্য ক...

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে