গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি: তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৬ এএম ২০২৬
দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি: তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। যা বলব চেষ্টা করব বাস্তবায়ন করার। জনগণই হলো বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিজের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি দেশে এসে বলেছিলাম, দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো, দেশের যে নারী সমাজ রয়েছে, যারা খেটে-খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এ কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবেন। কেউ কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কী সংসার চলবে? আমরাও জানি চলবে না। এক মাসের চার সপ্তাহ, অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা। গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই।

তারেক রহমান বলেন, আমি হয়ত আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। কিন্তু সেই প্রতিপক্ষদের সম্পর্কে যদি আমি কোনো কথা বলি, তাতে জনগণের কি কোনও লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না।

তিনি বলেন, জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব, স্বাস্থ্যসেবা দিতে পারব, তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, আইনশৃঙ্খলা সঠিক রাখতে পারব তখনই জনগণের লাভ হবে।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথাই বলা যায় কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। ৫ আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায় যে পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। সে জন্য আমাদের কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার কর্মসূচীগুলো আমরা আবার চালু করব যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

তিনি বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি।

এসি/আপ্র/২৫/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
২২ জুলাই ২০২৬

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা

নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান...

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়
২২ জুলাই ২০২৬

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের...

যমুনার বৈঠকে শরিকদের ঐক্য, মর্যাদা ও অংশীদারত্বের প্রত্যাশা
২১ জুলাই ২০২৬

যমুনার বৈঠকে শরিকদের ঐক্য, মর্যাদা ও অংশীদারত্বের প্রত্যাশা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত যুগপৎ...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে