গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:১৭ এএম ২০২৬
তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা–২০২৬ শুক্রবার (১৬ জানুয়ারি) তেজকুনিপাড়া মডেল হাই স্কুল প্রাঙ্গনে, তেজগাঁও সর্বজনীন পূজা মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৈমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নিতাই চন্দ্র সাহা।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভার আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার সাহা শুভেচ্ছা বক্তৃতায় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ ৯ বছরের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নানা ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পেরিয়ে মন্দির প্রতিষ্ঠার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং এ কাজে সহযোগিতার জন্য মন্দির সংশ্লিষ্ট সকল সদস্যসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানান।

সভায় অর্থ সম্পাদক বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা জীবনকৃষ্ণ মোদক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার ঘোষ, প্রকৌশলী স্বপন কুমার হালদার, সঞ্জীব কুমার সাহা,সহ-সভাপতি কানাই লাল বণিক, উপদেষ্টা বিপ্লব কুমার রায়, এডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার,সহ-সভাপতি দীপক লাল কর্মকার,মহিলা নেত্রী কাকলী নাগ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার দাস ও দপ্তর সম্পাদক বিশ্বজিৎ রায় সহ আরো অনেকে।

প্রধান অতিথি ড.নিম চন্দ্র ভৈমিক তার বক্তব্যে বলেন, মন্দিরের সার্বিক উন্নয়ন ও সনাতন সমাজের ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন বিপ্লব কুমার রায়।

নতুন কমিটি (২০২৬)

সভাপতি: নিতাই চন্দ্র সাহা
সহ-সভাপতি: সঞ্জীব কুমার সাহা, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, ডা. রণধীর কুমার কুন্ডু, খোকন কান্তি শর্মা, কানাই লাল বণিক, শিশির রঞ্জন দাস, অরুণ চন্দ্র ভৌমিক, দীপক লাল কর্মকার, প্রদীপ কুমার সূত্রধর

সাধারণ সম্পাদক: প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ
যুগ্ম সাধারণ সম্পাদক: অশোক কুমার ধর, বিশ্বজিৎ রায়, নিহার বিশ্বাস

অর্থ সম্পাদক: ঝন্টু চন্দ্র সাহা
সহ-অর্থ সম্পাদক: নারায়ণ চন্দ্র দে

সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার উত্তম কুমার দাস
সহ-সাংগঠনিক সম্পাদক: শ্রী গোপাল চন্দ্র বৈরাগী

দপ্তর সম্পাদক: প্রদীপ কুমার সাহা
সহ-দপ্তর সম্পাদক: ইতি রানী ঘটক

প্রচার সম্পাদক: সঞ্জীব মৈত্র
আইন বিষয়ক সম্পাদক: সঞ্জীত কুমার ঘোষ
গণসংযোগ সম্পাদক: ধন রঞ্জন মল্লিক
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: প্রকাশ কুমার দাস
সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: সুদীপ কুমার ভদ্র

সাংস্কৃতিক সম্পাদক: অরুন কুমার চৌধুরী
সহ-সাংস্কৃতিক সম্পাদক: সবিতা দাস ঐশী

সমাজকল্যাণ সম্পাদক: অসীম রায়
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দাস
ধর্মীয় বিষয়ক সম্পাদক: বাবুল চন্দ্র ঘোষ
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: কবিতা রানী পাল
সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: কাকলী রানী নাগ
ছাত্র ও যুব ক্রীড়া সম্পাদক: অসীম কুমার দাস
পূজা বিষয়ক সম্পাদক: দিপ্তী রানী সাহা
সহ-পূজা বিষয়ক সম্পাদক: অসীম কুমার দে
শিক্ষা বিষয়ক সম্পাদক: সঞ্জয় কুমার দাস

কার্যকরী সদস্য: বকুল রানী দেবী, পরিমল চন্দ্র পাল

অনুষ্ঠানজুড়ে যুগ্ন সাধারণ সম্পাদক অশোক কুমার ধরের সুচারু ও প্রাণবন্ত সঞ্চালনায় সাধারণ সভাটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

সভাপতি নিতাই চন্দ্র সাহা এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ
২১ অক্টোবর ২০২৬

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ

দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্তরা, বিকেল ৩টার পর শোভাযাত্রা

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে অর্থ আসছে, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন
২০ অক্টোবর ২০২৬

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন

প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী...

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা
২০ অক্টোবর ২০২৬

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই