গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এই নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৪৭ এএম ২০২৬
এই নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোট দিতে হবে। কারণ এই নির্বাচন খুবই ক্রিটিক্যাল। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করলে দেশের সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটবে। ইতিপূর্বে অনেক নির্বাচন হয়েছে। কিন্তু কোনো সময়ই ভালোভাবে সংস্কার হয়নি। হ্যাঁ ভোট দিলে কতগুলো সংস্কার করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘গণভোট নিয়ে গ্রামের সাধারণ মানুষেরা না জানার কথা নয়। সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারা নিজেরাও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন।’

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে অনেক সময় অনেক নির্বাচন হয়েছে। যে পার্টি এসেছে তারা নিজেদের মতো সংস্কার করেছে। গণভোটে পজিটিভ দিক আছে। এর আগে যেটা ঘটেছে তা হলো রাজনৈতিক দল ক্ষমতাবান হলে একতরফাভাবে কাজ করেছে। আমরা বলেছি, যে-ই ক্ষমতায় আসুক তারা সিদ্ধান্ত নেবে। তবে আপনাদের সঙ্গে নিয়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে। তবেই বাংলাদেশের মানুষের ইচ্ছার, আশার প্রতিফলন ঘটবে।’

তিনি আরো বলেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের সবচেয়ে সেরা দিন। আমরা নিজেরা তো চাই-ই বিদেশেরও সবাই তাকিয়ে আছে। সেই সঙ্গে গণভোট, আমরা সংস্কারের দিকে যাচ্ছি কি-না। জুলাই বিপ্লবটা হয়েছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।’ তাই বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, ভোটের গাড়ির উদ্বোধন করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সুসজ্জিত গাড়িটি জেলায় প্রতিদিন বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে