গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মেনু

দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:০০ এএম ২০২৬
দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর বর্তমান পরিস্থিতি ও আগামী কয়েক দিনের পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুদিনও এই নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আকস্মিক প্লাবন দেখা দিতে পারে।

একইভাবে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানিও আগামী দুই দিন বাড়ার পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আগামী পাঁচ দিন এই প্রবণতা বজায় থাকতে পারে। একই সঙ্গে গঙ্গা-পদ্মা এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

এসি/আপ্র/০৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: রাষ্ট্রপতি
০৫ আগস্ট ২০২৬

আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনা যেন...

নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
০৫ আগস্ট ২০২৬

নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকার শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি (যক্ষ্মা) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তা আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্...

বাংলাদেশ আর কখনো নতজানু রাষ্ট্রে ফিরবে না: পররাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ আর কখনো নতজানু রাষ্ট্রে ফিরবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো ‘ক্লায়েন্ট স্টেট’ বা নতজানু রাষ্ট্রে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই