গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

‘মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:৫১ এএম ২০২৬
‘মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো’
ছবি

ছবি সংগৃহীত

মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেবে।’

এভাবে প্রকাশ্যে মাইকে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে আলোচনার ঝড় তুলেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে বলে আপনিতো আওয়ামী লীগ করতেন তাহলে এখন বিএনপিতে কেন আসলেন? আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। এখনতো আওয়ামী লীগের কেউ নাই।’

একজন আওয়ামী লীগ কর্মীর মুখে এমন বক্তব্যের পর স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

ওই দোয়া মাহফিলে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সহধর্মিণী আনজুমান বানু উপস্থিত ছিলেন।

কাজী আতিউর রহমান রবির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর, জেসমিন খান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মৌসুমী, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত, বিএনপি নেতা মিন্টু মিয়া প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ওপেন মঞ্চে এ কথা বলা তার উচিত হয়নি। তার পরেও তিনি কেন এমনটি করলো বুঝলাম। কাজী আতিউর রহমান রবি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলেন। তবে সামান্য ভোটে তিনি পরাজিত হয়েছেন। আমরা তার এমন বক্তব্যে বিব্রত।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

তিন পরাশক্তির সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থের বার্তা খলিলুরের
২২ জুলাই ২০২৬

তিন পরাশক্তির সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থের বার্তা খলিলুরের

ফিলিপাইনের রাজধানী ম্যানিলোায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও...

বুদ্ধিজীবী কবরস্থানে স্থান পেল আহমদ ছফার কবর
২২ জুলাই ২০২৬

বুদ্ধিজীবী কবরস্থানে স্থান পেল আহমদ ছফার কবর

মৃত্যুর প্রায় ২৫ বছর পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত অংশে স্থানান্তর ক...

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে আন্তর্জাতিক বাজারে যুক্ত হওয়ার উদ্যোগ
২২ জুলাই ২০২৬

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে আন্তর্জাতিক বাজারে যুক্ত হওয়ার উদ্যোগ

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
২২ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে