গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শুধু পদত্যাগই নয়, সাহাবুদ্দিনের বিচারও নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
শুধু পদত্যাগই নয়, সাহাবুদ্দিনের বিচারও নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
ছবি

জামালপুরে এনসিপির জুলাই পদযাত্রায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না। তাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ‌‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে- এমন কথাও শোনা যাচ্ছে।

কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।


পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তি শক্তির সভাপতি জাহিদ আহসান, সদর উপজেলার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমসহ অন্যান্যরা।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ-ভারত পুনরায় ট্রেন চালুর উদ্যোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত পুনরায় ট্রেন চালুর উদ্যোগ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতে চালু ছিল বর্তমানে বন্ধ এমন যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যো...

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ...

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য
০৭ সেপ্টেম্বর ২০২৬

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা...

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন
০৭ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন

আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতদের মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই