গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে রোলেক্সের কার্ড, গাড়ির চাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:০৯ এএম ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে রোলেক্সের কার্ড, গাড়ির চাবি
ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড -ছবি সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি, রোলেক্সসহ আটটি দামি ঘড়ির প্যাকেট, ওয়ারেন্টি কার্ড, পোশাক ও বিভিন্ন আসবাব উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালতের নির্দেশে ফ্ল্যাট দুটির মালামাল ক্রোক করতে রোববার (১৯ জুলাই) এ অভিযান চালানো হয়। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডে ঘড়িটির মূল্য প্রায় ২০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।

দুদকের তল্লাশি দলের প্রধান ও উপপরিচালক মো. মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের ফ্ল্যাটে রোলেক্সসহ আটটি বিলাসবহুল ঘড়ির খালি প্যাকেট পাওয়া গেছে। এর মধ্যে চারটি রোলেক্স ঘড়ির প্যাকেট রয়েছে। এসব ঘড়ির ওয়ারেন্টি কার্ডও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ফ্ল্যাট থেকে পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি পাওয়া গেছে। এর মধ্যে একটি বিএমডব্লিউ গাড়ির চাবিও রয়েছে। এ ছাড়া দামি আসবাব, পোশাক ও অন্যান্য সামগ্রী পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, উদ্ধার হওয়া একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড অনুযায়ী, এটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ‘রোলেক্স সেলিনি ডেট’ মডেলের ঘড়ি। ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘হ্যারডস’ থেকে ঘড়িটি কেনা হয়। কার্ডে মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই মডেলের ব্যবহৃত ঘড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকার বেশি।
এ ছাড়া দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্ল্যাটগুলো থেকে ৩০০-এর বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ১০০-এর বেশি কামিজ, তিন সেট মুক্তার গয়না, চারটি ঝাড়বাতি, খাট ও সোফাসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে।
ঢাকার গুলশান-৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে সাইফুজ্জামানের দুটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে একটি ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৭৪৭ বর্গফুট এবং অন্যটির আয়তন ৩ হাজার ৮৩২ বর্গফুট।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ নভেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দেন। আদালতের নির্দেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তবে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় সেখানে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খুলে ফ্ল্যাটে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির অনুমতি দেন আদালত।
দুদকের কর্মকর্তারা জানান, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মালামালের তালিকা তৈরির কাজ হয়েছে। সোমবার সকাল থেকে আবার এ কার্যক্রম চলবে। তালিকা প্রস্তুত শেষে এসব মালামাল আদালতের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরীর দেশে-বিদেশে বিভিন্ন ব্যবসা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর যুক্তরাজ্যের সম্পদের অনুসন্ধানে তিন শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল বিভিন্ন সূত্র। এসব সম্পদের মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

 


সানা/ডিসি/আপ্র/১৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেপালের বন্যায় বাংলাদেশ দিলো ১০ লাখ ডলার সহায়তা
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় বাংলাদেশ দিলো ১০ লাখ ডলার সহায়তা

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ত্রাণ, উদ্ধার কার্যক্রম ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় সহায়তার অংশ হিসেব...

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
০৩ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর ম...

নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
০৩ সেপ্টেম্বর ২০২৬

নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরব...

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই