গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২৭ এএম ২০২৬
মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েও বিনয়ী কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপের ফাইনালে গোল করে তার নতুন রেকর্ডে ভাগ বসাতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন এমবাপ্পে। এতে তিনি ২১ গোল করা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে ওঠেন। তবে স্পেনের বিপক্ষে আজকের ফাইনালে মেসি জোড়া গোল করলে আবারও দুজনের গোলসংখ্যা সমান হবে।

ইংল্যান্ডকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করার পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, রোববারও মেসি গোল করবে। এটা নিশ্চিত।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

এমবাপ্পে বলেন, "আমি শুধু দলকে সাহায্য করার চেষ্টা করেছি। বিশ্বকাপে বেশি গোল করলে অবশ্যই তা আপনাকে বিশেষ এক উচ্চতায় নিয়ে যায়।"

ব্যক্তিগত রেকর্ড গড়ার আনন্দের মধ্যেও ফ্রান্সের ফাইনালে উঠতে না পারার আক্ষেপ লুকাননি এই ফরোয়ার্ড। তার ভাষায়, "সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমি ফাইনাল খেলতেই বেশি পছন্দ করতাম। হয়তো উত্তরাধিকারের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় সেসব নেই।"

এদিকে আজ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পেকে স্পর্শ করার সুযোগও থাকবে লিওনেল মেসির সামনে।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে