গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৩ শতাংশ বরাদ্দ দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৮ এএম ২০২৬
জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৩ শতাংশ বরাদ্দ দাবি
ছবি

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সংবাদ সম্মেলনে বক্তারা -ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রশমন ও পরিবেশ সুরক্ষায় বাজেট বরাদ্দ ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে অন্তত তিন শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার (২০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, প্রচলিত আমলানির্ভর বাজেট প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে পরিবেশবান্ধব ও স্বচ্ছ ব্যয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বছরের শেষদিকে বরাদ্দের অর্থ দ্রুত খরচের প্রবণতার কারণে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি পরিবেশ খাতের বাজেট প্রণয়নের আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানান।

বাপার সহ-সভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ বলেন, কার্বন বাণিজ্য ও দূষণ নিয়ন্ত্রণে আরো কার্যকর উদ্যোগ না নিলে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে আরো পিছিয়ে পড়বে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-জলবায়ু ক্ষয়ক্ষতি প্রশমনে বরাদ্দ বর্তমান শূন্য দশমিক সাত ছয় শতাংশ থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে তিন শতাংশে উন্নীত করা; উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্প ও বিলাসবহুল যানবাহনে বিশেষ কর আরোপ; বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতি সম্প্রসারণ; জলবায়ু প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি; এবং উপকূলীয় সুরক্ষায় প্রাকৃতিক ম্যানগ্রোভ বেষ্টনী শক্তিশালী করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় টেকসই নীতি ও বাস্তবায়ন ছাড়া দীর্ঘমেয়াদে পরিবেশ ও জনজীবন উভয়ই ঝুঁকিতে পড়বে।

সানা/কেএমএএ/আপ্র/২০/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বা...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থা...

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে