গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

সম্পর্ক আরো শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৫:০৪ এএম ২০২৬
সম্পর্ক আরো শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য
ছবি

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাইকমিশনার সারাহ কুক -ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাইকমিশনার সারাহ কুক। 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় আজকের আলোচনা। বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

সারাহ কুক বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উভয় দেশ বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ যৌথ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে, যার জন্য টেকসই আন্তর্জাতিক মনোযোগ প্রয়োজন। তিনি আরো জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষই একমত হয়েছে যে, অংশীদারত্ব আরো এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আজকের আলোচনা বাস্তবায়নে আগামী সপ্তাহগুলোতে ফলোআপ কাজ চলমান থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/২০/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

জ্বালানি খাতে তিন মাসের মজুত নিশ্চিত করতে চায় সরকার
২২ আগস্ট ২০২৬

জ্বালানি খাতে তিন মাসের মজুত নিশ্চিত করতে চায় সরকার

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে অর্থ ও পরিকল্...

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২২ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ক...

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, বাড়ছে কাজের গতি ও পরিধি
২২ আগস্ট ২০২৬

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, বাড়ছে কাজের গতি ও পরিধি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় মন্ত্রণালয়ের কার্যক্রমে আরো গতি আনতে দুজন...

এলএনজির কার্গো এসেছে, বাড়ছে গ্যাস সরবরাহ; সংকট কাটতে সময় লাগবে
২২ আগস্ট ২০২৬

এলএনজির কার্গো এসেছে, বাড়ছে গ্যাস সরবরাহ; সংকট কাটতে সময় লাগবে

নতুন এলএনজি কার্গো নিয়ে একটি জাহাজ বঙ্গোপসাগরে এসে মহেশখালীর এক্সিলারেট টার্মিনালে যুক্ত হয়েছে। টান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই