গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াত, মির্জা ফখরুল কিংবা ইসলামী ব্যাংক ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২০:৫৯ এএম ২০২৬
জামায়াত, মির্জা ফখরুল কিংবা ইসলামী ব্যাংক ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিন ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে বিরোধী দল যে বক্তব্য দিয়েছে, সেখানে বলা হয়েছে ন্যায্যতার পথে ফিরতে হবে। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বিরোধীদলীয় নেতার বক্তব্য অনুযায়ী, শেয়ারগুলো ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইবনে সিনার শেয়ার লেনদেন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্লক মার্কেটে শেয়ার তিন গুণ দামে বিক্রি হয়েছে—এটি রেকর্ড।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে, তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা উচিত। এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে শেয়ার কিনেছেন, সেটি একটি আলাদা বিষয় এবং এ নিয়ে বিতর্ক থাকতে পারে। প্রয়োজনে এটি দুদকের তদন্ত বা মামলার বিষয়ও হতে পারে। তবে পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো একটি ভিন্ন বিষয় এবং তা আলাদাভাবে তদন্ত করা যেতে পারে।

তিনি আরও বলেন, এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে গিয়ে অনেকে রাজনৈতিকভাবে বিষয়টিকে টেনে আনছেন। “ইসলামের ওপর হাত দেবেন না”, সম্প্রতি জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের ওপর হাত দেওয়ার কথা বলে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ইসলাম বা জামায়াতে ইসলামী—কেউই ইসলাম নয়। এটি একটি ব্যাংকিং ও রাজনৈতিক বাস্তবতার বিষয়, ধর্মীয় নয়।”

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানা, ব্যবস্থাপনা ও বিভিন্ন ঋণ কার্যক্রম নিয়ে যে বিতর্ক রয়েছে, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী প্রয়োজনে ব্যাংক পরিচালনা, পরিচালনা পর্ষদ বাতিল কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী দাবি করেন, ব্যাংকের বিভিন্ন প্রকল্প ও ঋণ বিতরণ নিয়ে অতীতে অনিয়ম ও প্রশ্ন উঠেছে, যেগুলো তদন্তের আওতায় আনা প্রয়োজন।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে