গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রাইভেটকার ছিনতাইয়ে চালককে হত্যা

চাকরিচ্যুত সেনাসদস্যের নেতৃত্বে ‘হানি ট্র্যাপ’ চক্র

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম ২০২৬
চাকরিচ্যুত সেনাসদস্যের নেতৃত্বে ‘হানি ট্র্যাপ’ চক্র
ছবি

রাইড শেয়ার চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে -ছবি সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানের তুরাগ নদী থেকে মো. লোকমান সরদার (৩৮) নামে এক রাইড শেয়ার চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাইভেটকার ছিনতাইয়ের উদ্দেশ্যে ‘হানি ট্র্যাপে’ ফেলে ওই চালককে ডেকে আনে একটি চক্র। চক্রটির নেতৃত্বে রয়েছেন চাকরিচ্যুত এক সেনাসদস্য।

শনিবার (৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, এ ঘটনায় মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- চাকরিচ্যুত সেনাসদস্য মো. এস এম সালমান (২৯), মো. আদিব ইসলাম (১৯), জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আর্নবা মীম (২১) এবং মো. সবুজ মিয়া (৩৫)।

এর মধ্যে সালমান ও আদিবকে কক্সবাজার সদর থেকে, মীমকে খিলক্ষেতের পূর্ব নামাপাড়া এলাকা থেকে এবং সবুজ মিয়াকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পাখির বাজার বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ছিনতাই হওয়া প্রাইভেটকারটি গাজীপুরের গাছা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ইতোমধ্যে গ্রেফতার সালমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এনায়েত হোসেন মান্নান বলেন, গত ১ জুন দক্ষিণখানের ফায়দাবাদ রাজাবাড়ী ঘাট এলাকার তুরাগ নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হলে জানা যায়, তিনি লোকমান সরদার। তিনি পেশায় রাইড শেয়ার চালক ছিলেন। তাকে টঙ্গীর পাখির বাজার এলাকায় হত্যা করে মরদেহ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে একটি ‘হানি ট্র্যাপ’ চক্র জড়িত।

ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ২৬ মে রাতে চক্রের সদস্যরা পাখির বাজার বস্তি এলাকায় রাতভর মাদক সেবন করেন। ভোরে তারা একটি রাইড শেয়ার গাড়ি ভাড়া করেন। সালমান ও মীমসহ তিনজন লেকসিটির কনকর্ড টাওয়ার এলাকায় যান। সেখানে দুজন নেমে যান এবং মীম গাড়িটি নিয়ে সাভারে যান। আড়াই হাজার টাকায় গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। সাভার থেকে ফিরে তারা গাড়িটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। লোকমান গাড়িটি রাইড শেয়ারে চালাতেন।

পিবিআই কর্মকর্তা জানান, ঈদের আগের দিন গাড়িটি ছিনতাইয়ের জন্য লোকমানকে ডেকে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ত থাকায় গাড়ি নিয়ে আসতে পারেননি। পরে ৩০ মে মধ্যরাতে মীম ফোন করে তাকে টঙ্গীর পাখির বাজার এলাকায় ডেকে আনেন। সেখানে পৌঁছানোর পর চক্রের অন্য সদস্যরা তাকে মারধর শুরু করে।

একপর্যায়ে তারা অভিযোগ তোলে, সাভারে যাওয়ার দিন মীমের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি সোনা ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে লোকমানকে বিভিন্ন জায়গায় ফোন করে ১০ হাজার টাকা জোগাড় করতে বাধ্য করা হয়। তার সঙ্গে থাকা টাকাও নিয়ে নেয় চক্রের সদস্যরা। এরপর আরো মারধর করা হলে একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।

এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেফতার সালমান অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সালমান ও মীম নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তবে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী নন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সালমানের নেতৃত্বে চক্রটি ‘হানি ট্র্যাপ’ ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতো। তাদের বিরুদ্ধে আগে থেকেই হানি ট্র্যাপসহ একাধিক মামলা রয়েছে।
সানা/ডিসি/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত ব্যক্তিদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়...

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরোধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরো...

পুরান ঢাকার কলতাবাজারে র‌্যাবের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে...

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই
০৭ সেপ্টেম্বর ২০২৬

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই

জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স...

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক
০৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক

রাজধানীর সবুজবাগে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে