গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সড়কে এআই মামলা প্রতারণা থেকে সতর্কতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২১:০৬ এএম ২০২৬
সড়কে এআই মামলা প্রতারণা থেকে সতর্কতা
ছবি

সম্প্রতি অনেক মোবাইল ব্যবহারকারী ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত খুদে বার্তা পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন -ছবি সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নামে ভুয়া খুদে বার্তার মাধ্যমে প্রতারণার নতুন কৌশল নিয়ে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সম্প্রতি অনেক মোবাইল ব্যবহারকারী ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত খুদে বার্তা পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এসব বার্তায় ট্রাফিক টিকিট নম্বর, আইন লঙ্ঘনের অভিযোগ এবং জরিমানা পরিশোধের জন্য ওয়েবসাইটের লিংকও যুক্ত থাকে। কিন্তু পুলিশ জানিয়েছে, এসব বার্তা প্রতারক চক্রের পাঠানো ভুয়া বার্তা।

এক ভুক্তভোগীর অভিজ্ঞতায় দেখা যায়, বার্তায় অতিরিক্ত গতি ও অবৈধ পার্কিংয়ের অভিযোগ উল্লেখ থাকলেও তিনি কোনোভাবেই এমন কাজে যুক্ত ছিলেন না। পরে জানা যায়, একই ধরনের বার্তা এমন ব্যক্তিও পেয়েছেন, যাঁর কোনো যানবাহনই নেই।

ডিএমপি ট্রাফিক বিভাগ গত ২৫ মে এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো ভুয়া খুদে বার্তা পাঠানো হচ্ছে না।

প্রতারণা থেকে রক্ষা পেতে যা জানা জরুরি-

১. ৭ মে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করা হচ্ছে এবং ডিজিটালভাবে মামলা তৈরি করা হচ্ছে।

২. প্রাথমিকভাবে এসব মামলার তথ্য ম্যানুয়ালি যাচাই করে ডাকযোগে গাড়ির মালিকের ঠিকানায় পাঠানো হচ্ছে।

৩. সড়ক পরিবহন আইন অনুযায়ী পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে।

৪. প্রয়োজনে নির্ধারিত দুইটি নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হয়।

৫. জরিমানা পরিশোধ করা যায় অনুমোদিত অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে।

৬. ডিএমপি ট্রাফিক বিভাগ কখনোই পিন কোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না।

৭. এআই বা ভিডিওভিত্তিক মামলার বিষয়ে তথ্য জানতে নির্ধারিত নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।


সানা/ডিসি/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দারুস সালামে গৃহবধূকে গুলি করেন স্বামী, আমিনবাজারে এসআই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
০৬ সেপ্টেম্বর ২০২৬

দারুস সালামে গৃহবধূকে গুলি করেন স্বামী, আমিনবাজারে এসআই হত্যাকাণ্ডের প্রধান আসাম...

রাজধানীর দারুস সালামে নিজ বাসায় গৃহবধূ জেসমিন বেগম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছে র‌্যাব। সং...

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বা...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে