গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দৌলতদিয়ায় নদীতে পড়া বাস উদ্ধার, রক্ষা পেল ৩৭ প্রাণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০৪:৪৫ এএম ২০২৬
দৌলতদিয়ায় নদীতে পড়া বাস উদ্ধার, রক্ষা পেল ৩৭ প্রাণ
ছবি

ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে -ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রায় আড়াই ঘণ্টার উদ্ধার অভিযানের পর তোলা হয়েছে। তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই রক্ষা পেয়েছেন ৩৭ যাত্রী।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এসে পৌঁছে। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলা হয়। নৌপুলিশ ও ঘাট কর্তৃপক্ষের তৎপরতায় সব যাত্রী নেমে যাওয়ার পর বাসটি কে-টাইপ ফেরি করবীতে ওঠার চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম্পে সজোরে আঘাত করে। র‌্যাম্প ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই চালক ঝন্টু আলী ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চালকের সহকারী সাকিব হোসেন পন্টুনে লাফিয়ে পড়ে আহত হন। আর চালক বাসের জানালা দিয়ে বের হয়ে সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। পরে তাঁদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁরা শঙ্কামুক্ত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা এবং ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা পৌনে ১২টা থেকে দুপুর ১২টার মধ্যে বাসটি নদীর তলদেশ থেকে তুলে ঘাটে থাকা ফেরির ওপর আনা হয়। বাসের ভেতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।

চালক ঝন্টু আলী জানান, কুষ্টিয়ার মদনপুর থেকে ৩৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বাসটি। ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর ফেরিতে ওঠার সময় বাসটির ব্রেক কাজ না করায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়।

বাসের যাত্রী ও নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আবদুস সালাম বলেন, যাত্রীরা প্রথমে বাস থেকে নামতে অনীহা প্রকাশ করলেও নৌপুলিশ তাঁদের নামিয়ে দেয়। তাঁরা বাস থেকে নামার প্রায় ২০ সেকেন্ডের মধ্যেই বাসটি নদীতে পড়ে যায়। তাঁর ভাষায়, ‘‘২০ সেকেন্ড দেরি হলে আমরা কেউ বাঁচতাম না।’’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বাসটি ফেরিতে ওঠে। কিন্তু মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ডালায় আঘাত করলে তার ছিঁড়ে যায় এবং বাসটি নদীতে পড়ে ডুবে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ঘাটে পৌঁছানোর পর হ্যান্ডমাইকে যাত্রীদের নেমে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। পরে পুলিশও এ কাজে সহযোগিতা করে। ফলে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বহু প্রাণ রক্ষা পেয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাসে থাকা যাত্রীদের মালামালও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফেরত দেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে