গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বজুড়ে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৯ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ০০:০১ এএম ২০২৬
বিশ্বজুড়ে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটিকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

এর আগে, দুপুর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানানোর রাজকীয় প্রস্তুতি শুরু করেন খামারিরা। বিশালাকার মহিষটিকে গোসল করানোর পর পরানো হয় রাজকীয় পোশাক। এরপর রঙিন স্মোক (রঙিন ধোঁয়া) উড়িয়ে ও লাল গালিচায় হাঁটিয়ে বিদায় দেওয়া হয় তাকে। দীর্ঘদিন পরম যত্নে লালন-পালন করা প্রিয় পশুটিকে বিদায় দেওয়ার সময় খামারের মালিক ও কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

খামার কর্তৃপক্ষ জানায়, এই মহিষটির গায়ের রঙ, চুল ও চোখের গঠন দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। এই মিল থাকার কারণেই খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ব্যতিক্রমী চেহারার ৭০০ কেজি ওজনের এই মহিষটি কোরবানির হাটে তোলার আগেই লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির। নাম ও চেহারার কারণে মহিষটি খামারে থাকা অবস্থাতেই দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ এটি দেখতে খামারে ভিড় জমাতেন।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিনের মায়ায় জড়ানো ‘ডোনাল্ড ট্রাম্প’-কে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কোরবানির ত্যাগের মহিমায় তাকে হাসিমুখে বিদায় দিতেই হবে। এই রাজকীয় মহিষটির স্মৃতি আমরা আজীবন মনে রাখব।

মহিষটির ক্রেতা সামির বলেন, অনেক আগেই আমি মহিষটি পছন্দ করে কিনে রেখেছিলাম। পরে হঠাৎ করেই এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। এখন আমার এলাকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এসি/আপ্র/২৬/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত ব্যক্তিদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়...

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরোধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরো...

পুরান ঢাকার কলতাবাজারে র‌্যাবের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে...

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই
০৭ সেপ্টেম্বর ২০২৬

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই

জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স...

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক
০৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক

রাজধানীর সবুজবাগে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে