গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

হজ পালনে বৈধ পারমিট নেওয়ার আহ্বান সৌদির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০২ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
হজ পালনে বৈধ পারমিট নেওয়ার আহ্বান সৌদির
ছবি

বিদেশি হজযাত্রীদের হজ ভিসার পাশাপাশি পৃথক হজ পারমিটও থাকতে হবে -ছবি সংগৃহীত

হজ পালনে কেবল বৈধ প্রক্রিয়ায় অনুমতি বা হজ পারমিট গ্রহণের আহ্বান জানিয়েছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়। একই সঙ্গে ভুয়া বা অননুমোদিত পারমিট ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং হজযাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে বৈধ হজ পারমিট বাধ্যতামূলক। বাংলাদেশসহ বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য বিশেষ হজ ভিসা থাকা আবশ্যক। অন্য কোনো ভিসায় হজ পালনের অনুমতি নেই।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, বিদেশি হজযাত্রীদের হজ ভিসার পাশাপাশি পৃথক হজ পারমিটও থাকতে হবে। একইভাবে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের মধ্যেও যারা হজ পালন করতে চান, তাদেরও নির্ধারিত প্রক্রিয়ায় পারমিট নিতে হবে।

মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের ‘নুসুক’ প্ল্যাটফর্মে হজ বুকিং সম্পন্ন করার পর পারমিটের জন্য আবেদন করা যায়। অর্থাৎ, প্রাক-নিবন্ধনের সঙ্গেই হজ পারমিটের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট এজেন্সিগুলো পারমিটের আবেদন করে থাকে।

হজ মন্ত্রণালয় আরো বলেছে, অনুমোদনহীন উপায়ে পারমিট গ্রহণ বা ভুয়া পারমিট ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
সানা/আপ্র/৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ
১৭ অক্টোবর ২০২৬

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর থেকে হীরা, প্লাটিনাম, রুবি, স্বর্ণালংকার ও...

স্বাস্থ্যবীমা জালিয়াতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেফতার পাঁচ শতাধিক
১৭ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যবীমা জালিয়াতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেফতার পাঁচ শতাধিক

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবীমা ও মেডিকেইড কর্মসূচিতে ভুয়া বিল জমা দিয়ে ছয়শ কোটি ডলারের বেশি অর্থ আত্মসা...

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে ত...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উ...

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব
১৭ অক্টোবর ২০২৬

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে