গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ১৫:১২ এএম ২০২৬
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। 

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এই তথ্য জানান তিনি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সেগুলো ফেরত না দিয়ে যাচাই-বাছাইয়ে জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হয়েছিল। সেগুলো এখনও ফেরত দেয়া হয়নি। সেগুলো দ্রুত ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সরকারের নির্দেশনার পরও ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। সেগুলো  উদ্ধারেও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব লাইসেন্সধারীর বিরুদ্ধে মামলা করার জন্য বলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সেগুলো যাচাই-বাছাই করে তালিকা এক মাসের মধ্যে মন্ত্রণালয় পাঠানোর জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এসব মামলা আমরা নিষ্পত্তি করবো না। আমরা আইন মন্ত্রণালয় পাঠাবো। যেসব মামলা গুরুত্ব আছে বলে তারা মতামত দেবে সেসব মামলা চলবে, বাকিগুলো প্রত্যাহার করতে বলা হবে। এই তালিকা এক মাসের মধ্যে পাঠাতে বলেছি। যদি কোনও জেলা ন্যায় বিচারের স্বার্থে কিছুটা সময় বেশি নেয় তাতে খুব বেশি সমস্যা হবে বলে মনে করি না।

অনলাইন জুয়া এবং মাদকবিরোধী অভিযান যথারীতি পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ। কোরবানির হাট নিয়ে তিনি বলেন, সড়ক-মহাসড়কের দুই ধারে পশুর হাট বসবে না। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ঈদের সময় ফেরিতে গাড়ি উঠানামার সময় যাত্রী নামিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।

এসি/আপ্র/০৬/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬

গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী ত...

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেল নারী শিক্ষিকার
২৯ আগস্ট ২০২৬

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেল নারী শিক্ষিকার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর আঘাতে এক নারী শিক্ষিকা নিহত হয়েছে। নিহত শিক্ষিকা ব...

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৯ আগস্ট ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারের তথ্য দিলে ১০...

প্রেমের সিনেমা বন্ধের নোটিশদাতা নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত
২৯ আগস্ট ২০২৬

প্রেমের সিনেমা বন্ধের নোটিশদাতা নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত

প্রেমনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধে আইনি নোটিশ পাঠিয়ে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে