গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিচার বিভাগের দুর্নীতির শিকড় তুলে ফেলার ঘোষণা আইনমন্ত্রীর

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
বিচার বিভাগের দুর্নীতির শিকড় তুলে ফেলার ঘোষণা আইনমন্ত্রীর
ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান -ছবি সংগৃহীত

বিচার বিভাগের ভেতরে থাকা দুর্নীতির সব শিকড় তুলে ফেলার দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার নামে যেন অনিয়ম ও দুর্নীতি প্রশ্রয় না পায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমরা মাজদার হোসেন মামলার উদাহরণ দিই। কিন্তু আমরা এমন কোনো বিচার বিভাগ গড়তে চাই না যেখানে দুর্নীতি থাকে। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।”

তিনি আরো বলেন, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে যেসব প্রশ্ন উঠছে, তা সংসদে যাচাই-বাছাই করে আইন আকারে আনা হবে। কোনো কিছুই হুট করে চাপিয়ে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তার ভাষায়, বিএনপি অনেক ক্ষেত্রে এই সনদের মূল ভাবনা ধারণ করলেও এর আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, সব সিদ্ধান্তই সংবিধান ও আইনের কাঠামোর মধ্যেই বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ স্থানীয় রাজনৈতিক ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।
সানা/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে