গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় হত্যা!

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:২৬ এএম ২০২৬
আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় হত্যা!
ছবি

শনিবার রাজধানীর পশ্চিম আগারগাঁও ৬০ ফিটে অবস্থিত পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান -ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার অটোরিকশা চালকের নাম সাগর শেখ বাবু (৩৭)।

গত ১৩ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে (৫৫) কিল-ঘুষি মেরে হত্যা করে পালিয়ে যায় গ্রেফতার অটোরিকশা চালক সাগর শেখ বাবু। গ্রেফতারের পর পিবিআই ঢাকা মেট্রো উত্তর বলছে, তর্ক-বিতর্কের জেরে আক্রোশবশত বৃদ্ধ নিরাপত্তা প্রহরীকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায় গ্রেফতার অটোরিকশা চালক সাগর শেখ বাবু।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও ৬০ ফিটে অবস্থিত পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন সাগর শেখ বাবু। পূর্বানুমতি ছাড়া আবাসিক এলাকায় প্রবেশ করা যাবে না মর্মে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক সাগর শেখ বাবু বৃদ্ধ প্রহরীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি মারেন। তাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান প্রহরী সালাহউদ্দিন। পালিয়ে যান অটোরিকশা চালক সাগর শেখ বাবু। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে কলাবাগান গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরের দিন বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৭। স্ব-উদ্যোগে মামলার ছায়া তদন্ত শুরু করছিল পিবিআই ঢাকা মেট্রো উত্তর।


নিরাপত্তাকর্মী সালাহউদ্দিনকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দিগ্ধ ঘাতক অটোরিকশা চালক সাগর শেখ বাবুকে শনাক্ত করে গত শুক্রবার ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সাগর শেখ বাবুর দেওয়া তথ্যের ভিত্তিকে তার ব্যবহৃত অটো রিকশা জব্দ করা হয়।

গ্রেফতার প্রসঙ্গে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমানের নেতৃত্বে একটি দল ঢাকার শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলীসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। পুলিশের তৎপরতা টের পেয়ে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে অটোরিকশা চালক সাগর শেখ বাবু।


অবশেষে গত ১৭ এপ্রিল ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে সাগর শেখ বাবুকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির তথ্য তুলে ধরে পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেফতার অটোরিকশা চালক সাগর শেখ বাবু আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তর্ক-বিতর্কের জেরে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি ও আঘাত করে। এঘটনায় নিজের সংশ্লিষ্টতার ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার সাগর শেখ বাবু।


সানা/ডিসি/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে ত...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উ...

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব
১৭ অক্টোবর ২০২৬

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দ...

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়সহ দেশের সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।...

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে