গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫২ এএম ২০২৬
বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান  প্রধানমন্ত্রী
ছবি

ফাইল ছবি

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসক ও আধুনিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বনানীর ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুর রহমান সানি সাংবাদিকদের এসব তথ্য জানান।

সানি জানান, বনানী ১২ নম্বর রোডের ওই ১১ তলা ভবনে আগুন লাগার খবরটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হতাহতের আশঙ্কা থেকে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, প্রধানমন্ত্রী আগুন লাগার খবরটা পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন রাখা যায়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে পাঠিয়েছেন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে।

তিনি আরো জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে একটি আধুনিক অ্যাম্বুলেন্সসহ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে কোনো ব্যক্তি আহত হলে তাকে এক মুহূর্ত দেরি না করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়।

অপারেশন চলাকালীন প্রধানমন্ত্রী কয়েকবার ফোন দিয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে জানান সানি। তিনি বলেন, ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করছে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করেছেন।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ স...

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার জব্দ
০৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৩ দশমিক ৯২ কেজি ওজন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে