গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগ সরকারের ভূমিকায় টিপাইমুখ বাঁধের সর্বনাশ, বললেন স্পিকারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:২০ এএম ২০২৬
আওয়ামী লীগ সরকারের ভূমিকায় টিপাইমুখ বাঁধের সর্বনাশ, বললেন স্পিকারের
ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

আওয়ামী লীগ সরকারের সময়ে টিপাইমুখ বাঁধ ইস্যুতে বাংলাদেশের ভূমিকার কারণে ‘নিজেদের সর্বনাশ ডেকে আনা হয়েছিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (১৫ এপ্রিল) সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মালিকের সম্পূরক প্রশ্নের জবাবের পর স্পিকার এ মন্তব্য করেন।

আব্দুল মালিক প্রশ্নে সিলেট অঞ্চলের বন্যা ও খরার দুর্ভোগ তুলে ধরে টিপাইমুখ বাঁধের প্রভাব ও সরকারের পদক্ষেপ জানতে চান। জবাবে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ বাংলাদেশ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধের প্রেক্ষিতে ভারত চালুর সুযোগ পেয়েছিল।

স্পিকার বলেন, “আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।”

তিনি আরো বলেন, এ ধরনের সিদ্ধান্তের ঐতিহাসিক প্রভাব এখনো দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও খরার রূপে অনুভূত হচ্ছে।

উল্লেখ্য, ভারতের বরাক নদীর উজানে টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে বহু বছর ধরেই বাংলাদেশে উদ্বেগ রয়েছে। বরাক নদী বাংলাদেশে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে পরে মেঘনা নদীতে মিলিত হয়। পরিবেশবিদদের আশঙ্কা, এ প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে জলপ্রবাহে বিরূপ প্রভাব পড়তে পারে।
সানা/আপ্র/১৫/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার জব্দ
০৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৩ দশমিক ৯২ কেজি ওজন...

কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে